তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তৃণমূল নেতাকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন সামন্তকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গলায় জুতোর মালা পরিয়ে তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় ঘোরালো বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপন সামন্তের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগকে সামনে রেখেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালীন তাকে গলায় জুতোর মালা পরিয়ে এলাকার বিভিন্ন রাস্তা ঘোরানো হয়। শুধু তাই নয়, রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় তাকে কান ধরে ওঠবোস করানোর অভিযোগও উঠেছে। ঘটনার সময় পদ্মপুকুর এলাকায় ভিড় জমে যায়। প্রাক্তন পুরপ্রধান এবং বর্তমান কাউন্সিলরকে ঘিরে এমন ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের একাংশকে ‘চোর চোর’ স্লোগান দিতেও শোনা যায়। 

আরও পড়ুনঃ বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে স্বপন সামন্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনও তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বও এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ