তারকেশ্বর পুরসভায় বড় ধাক্কা তৃণমূলের, ভেঙে দেওয়া হল পুরবোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের হাতছাড়া আরও এক পুরসভা। ভেঙে দেওয়া হলো তারকেশ্বর পুরসভার বোর্ড। বসানো হলো প্রশাসক। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটাতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রের খবর।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি কালেক্টর আশীষ কুমার রায়কে। সোমবার থেকেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত অচল হয়ে পড়েছিল পুরসভা। অভিযোগ, পুরপ্রধান ও অধিকাংশ কাউন্সিলরের দেখা মিলছিল না। ফলে প্রতিদিন সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। জন্ম শংসাপত্র, মৃত্যু শংসাপত্র, ট্রেড লাইসেন্স-সহ বিভিন্ন পরিষেবার জন্য পুরসভায় ভিড় জমলেও মিলছিল না সমাধান। গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তও দীর্ঘদিন ধরে আটকে ছিল। এতদিন নির্বাহী আধিকারিক দৈনন্দিন কাজ সামলালেও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক পুরসভা ও কর্পোরেশন তৃণমূলের হাতছাড়া হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো তারকেশ্বর পুরসভা। এর আগে হুগলি জেলার ভদ্রেশ্বর, চন্দননগর এবং বাঁশবেড়িয়া পুরসভার বোর্ডও ভেঙে প্রশাসক বসানো হয়েছে। তারকেশ্বর পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ১৫। ইতিমধ্যেই পুরপ্রধান উত্তম কুণ্ডু এবং দুই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ থানায় দায়ের হয়েছে। সেই ঘটনাও প্রশাসনিক সংকটকে আরও জটিল করে তোলে বলে সূত্রের দাবি।

আরও পড়ুনঃ বিজেপির হয়ে রাজ্যসভায় প্রসেনজি‍ৎ, অমিত শাহের সঙ্গে বৈঠকে ছড়াল জল্পনা

এদিকে সামনে শ্রাবণী মেলা। প্রতি বছর এই সময়ে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় তারকেশ্বরে। মেলার আগে পুর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানীয় জল, আলো ও অন্যান্য নাগরিক পরিষেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি অস্থায়ী কর্মীদের বেতনও দীর্ঘদিন ধরে আটকে ছিল। ফলে পুরসভার স্বাভাবিক কাজকর্ম কার্যত থমকে যায়। এই পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। প্রশাসনের আশা, নতুন প্রশাসকের নেতৃত্বে দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে। নাগরিকদের সমস্যারও দ্রুত সমাধান হবে। শ্রাবণী মেলার প্রস্তুতিও গতি পাবে। এখন প্রশাসকের প্রথম লক্ষ্য, পুরসভার অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক প্রশাসনিক ব্যবস্থা ফিরিয়ে আনা।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের