বিজেপির হয়ে রাজ্যসভায় প্রসেনজি‍ৎ! অমিত শাহের সঙ্গে বৈঠকে ছড়াল জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা বিশ্বজি‍ৎ চট্টোপাধ্যায় বিজেপি পরিবারের সদস্য। তিনিও পদ্ম শিবিরের অত্যন্ত ঘনিষ্ঠ। সম্প্রতি জুটেছে ‘পদ্ম’ পুরস্কারও। এবার কি তাহলে বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন টলি অভিনেতা প্রসেনজি‍ৎ চট্টোপাধ্যায়? সোমবার (৬ জুলাই) আচমকাই টালিগঞ্জের ‘স্বঘোষিত মহানায়ক’ এর বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আচমকা ছুটে যাওয়ার পরেই দাবানলের মতো এমন চর্চা ছড়িয়েছে। যদিও খোদ প্রসেনজি‍ৎ এবং পদ্ম শিবিরের নেতারা এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন।

তৃণমূল জমানার সময়েও বিজেপির দিকে ঝুঁকেছিলেন টলিউডের অন্যতম অভিনেতা প্রসেনজি‍ৎ চট্টোপাধ্যায়। এমনকি বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। ওই বৈঠকের পরেই জল্পনা শুরু হয়েছিল, বিজেপিতে নাম লেখাতে পারেন বিশ্বজি‍ৎ পুত্র। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। বরাবর অঙ্ক কষে চলা প্রসেনজি‍ৎ রাজনীতিতে নেমে কোনও ঝুঁকি নিতে রাজি হননি। তবে জমানা বদলের পরে সেই ঝুঁকির অঙ্ক আর থাকছে না। পদ্মশ্রী পুরস্কার নেওয়ার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন, তাতে আপ্লুত হয়েছিলেন প্রসেনজি‍ৎ। প্রধানমন্ত্রীর ওই আন্তরিকতায় নিজের মুগ্ধতার কথাও জানিয়েছিলেন। সূত্রের খবর, বাংলা চলচ্চিত্র জগতে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করতে বিশ্বজি‍ৎ-পুত্রকে দলে টানতে চাইছেন পদ্ম নেতারা। এদিন বিকেলে কলকাতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে বালিগঞ্জে প্রসেনজিতের বাড়ি পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ও।  ওই বৈঠক ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা।

এদিন সকালেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যে শূন্য হওয়া তিন রাজ্যসভা আসনে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের হয়ে নির্বাচিত সুখেন্দুশেখর রায়, কোয়েল মল্লিক ও সুস্মিতা দেবের পদত্যাগের ফলেই ওই তিন আসন শূন্য হয়েছে। আগামী ২৪ জুলাই ভোট নেওয়া হবে। ১৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিধানসভায় বিজেপির যে শক্তি তাতে তিন আসনেই জয় নিশ্চিত। পদ্ম শিবিরের হয়ে কারা রাজ্যসভার তিন আসনে প্রার্থী হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনার মাঝেই প্রসেনজি‍ৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ-শুভেন্দু অধিকারীদের হাজির হওয়া রাজনৈতিক পণ্ডিতদের কাছে চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র