আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্মীরা সব পিকে’র মাইনে করা লোক! টুইট তথাগতের

নিজস্ব প্রতিনিধি: আবারও টুইট-বোমা ফাটালেন তথাগত রায়। এবার তাঁর দাবি, বিজেপির নীচুতলায় যারা দলের হয়ে কাজ করছেন তাঁদের অনেকেই ভোটকুশলী প্রশান্ত কিশোর বা পিকে’র লোক। তাঁরা পিকে’র সংস্থা আইপ্যাক থেকে রীতিমত মোটা মাইনেও পান। এহেন কর্মীরা যতক্ষন দলে থাকবেন ততক্ষন নাকি বিজেপি কোনও ভোটেই জয়ের মুখ দেখতে পারবে না। তথাগতবাবুর এহেন দাবি সত্যি হোক বা মিথ্যা তা নিয়ে চর্চা চলতেই পারে। তবে কলকাতা পুরনিগমের নির্বাচনের মুখে এই তথাগতবাবুর এই টুইট কার্যত বলেই দিচ্ছে পুরনির্বাচনে হারতে চলেছে বিজেপি।  

মঙ্গলবার পর পর দু’টি টুইট করেছেন তথাগতবাবু। প্রথম টুইটে তিনি লিখছেন, ‘এক জন একনিষ্ঠ বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া। ‘স্যার আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না জানি না, আমাদের পাশের গ্রামে এক জন আমাকে বলছিল ২০২১-এর বিধানসভা ভোটের আগে পিকে-র টিম থেকে অনেকেই ফোন করছিল। আমাদের এখানকার এক জন শিক্ষিত যুবককে ফোন করেছিল…’।’ পরের টুইটে তিনি বলেছেন, ‘তাকে ফোন করে বলছিল ১৩ হাজার টাকা করে মাইনে দেবে বিজেপি-তে যোগ দিয়ে তৃণমূলের হয়ে কাজ করার জন্য। তাই আমার মনে হয়, বিজেপি-তে এখনও নীচের তলায় এ রকম অনেক পিকে-র মাইনে দেওয়া কর্মী আছে। যত দিন না এদের চিহ্নিত করা যাবে, বিজেপি-কে জেতানো অসম্ভব’।’ তথাগতবাবুর এই টুইটের জেরে রাজ্য বিজেপির অন্দরে সেভাবে কোনও প্রভাব পড়েনি। তবে দলের নীচুতলার কর্মীদের মনোবল ভাঙাতে তা অনেকটাই কাজ করবে। দলের নীচু তলার কর্মীদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দেবে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ