ফুটবল প্র্যাকটিসের নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্র্যাকটিসে যাচ্ছি বলে ঘর থেকে বেরিয়েছিল স্কুলপড়ুয়া। তারপর থেকে আর তার কোনও খোঁজ মিলছে না। নরেন্দ্রপুরের এক উঠতি ফুটবলারের আকস্মিক নিরুদ্দেশ হয়ে যাওয়াকে ঘিরে তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য। তার নাম শুভঙ্কর বারুই। বছর পনেরোর ওই কিশোর প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ। সপ্তাহ কাটলেও এখনও তার খোঁজ মেলেনি। আর এতে অথৈ জলে পড়েছেন পরিবারের সদস্যরা। নরেন্দ্রপুর থানার পুলিশ খবর নিয়ে জানতে পেরেছে, প্র্যাকটিসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল শুভঙ্কর তা ঠিক, কিন্তু মাঠে সে যায়নি। আর এই নিয়ে দানা বেঁধেছে রহস্য।

পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনও রহস্যের কোনও কিনারা করতে পারেনি। পুলিশ সূত্রে খবর, খুব ছোটবেলায় মাকে হারিয়েছিল শুভঙ্কর। পরে বাবাও তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই নরেন্দ্রপুরের খুড়িগাছি এলাকায় মাসি অসীমা দাসের কাছে থাকত সে। পড়াশোনা করত সোনারপুরের গোড়খাড়া বিদ্যামন্দিরে। নবম শ্রেণির ছাত্র শুভঙ্কর পড়াশোনার থেকে খেলাধুলা করতেই ভালবাসত সে। ভাল ফুটবল খেলতো। সহপাঠীরা জানিয়েছে বেশ কয়েকদিন ধরেই শুভঙ্কর পড়তে যাচ্ছিল না। মাসি খুব বকাবকি করেন এই নিয়ে। সম্ভবত সেই অভিমানেই ঘর ছাড়ে শুভঙ্কর। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।

শুভঙ্করের মাসি জানাচ্ছেন গত ২৬ নভেম্বর সকাল ছটা নাগাদ ফুটবল প্রশিক্ষণের জন্য বাড়ি থেকে বেরোয় সে। তারপর থেকে আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। বহু সময় পেরোলেও শুভঙ্কর বাড়ি ফেরেনি। বাধ্য হয়ে নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও কোনও খবর পাওয়া যায়নি। শুভঙ্করের পরিবারের দাবি স্কুলপড়ুয়ার নিখোঁজ হওয়াকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে না পুলিশ। বারবারই তাঁরা দেখছি, দেখব বলে দিন কাটাচ্ছে। এখন সবার একটাই চিন্তা, ছেলেটা কোথায় আছে, কেমন আছে। 

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানাললেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

স্নান করে রান্নাঘরে প্রবেশ করছেন তো? এই নিয়ম না মানলে রুষ্ট হবেন মা অন্নপূর্ণা

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু