মোবাইলে আসক্তি, বাবার বকা খেয়ে অভিমানে বাড়ি ছাড়ল দশম শ্রেণির ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, ভগবানপুর: সামনেই মাধ্যমিক। কিন্তু পড়াশোনা না করে মোবাইল ঘাটায় ব্যস্ত দশম শ্রেণির পড়ুয়া। এই দেখেই বকাবকি করেছিলেন বাবা। ছেলের ভালোর কথা চিন্তা করে হয়তো মারধরও করেছিলেন বাবা। কিন্তু তারপরেই অভিমানে বাড়ি ছেড়েছে দশম শ্রেণীর ছাত্র ঋত্বিক ভরত।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার মোবাইল ব্যবহার করার জন্য ছেলেকে বকাঝকা করেছিলেন খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েতের ভগবানপুরের বাসিন্দা উপেন্দ্র ভরত। কিন্তু ছেলেকে বকাঝকা করার ফল যে উল্টো হবে তা ভাবতেও পারেননি। অভিমানের জেরে বাড়ি ছেড়ে চলে যাবার অভিযোগ। বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। চারদিকে খোঁজ করেও কোনও হদিশ মেলেনি। এরপর নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সকল এলাকা, ঘাট, রেলস্টেশনে খোঁজ চালানো হচ্ছে। মোবাইল ফোনটাও বন্ধ রয়েছে। এর কারণে টাওয়ার লোকেশন কানেক্ট করে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে আশঙ্কায় পরিবার। শুধু আবেগ অভিমান থেকেই কী বাড়ি থেকে চলে গিয়েছে সে? নাকি মানসিক চাপে এমন ঘটনা ঘটেছে। কিন্তু এখনো তাঁর কোনো হদিশ নেই। তাই আশায় বুক বেঁধেছেন পরিবারের সদস্যরা। এখন বাড়িতে ছেলে ফিরে আসুক, এমনটাই চাইছেন পরিবারের সদস্যরা।

মাধ্যমিক পরীক্ষার জন্য ছেলে ঋত্বিক ভরতকে পড়াশোনা করতে বলেছিলেন বাবা। তারজন্য মোবাইল নিয়ে মারধরও করা হয় বলে জানা গিয়েছে। তারপরেই বাড়ি থেকে চলে যায় সে। কোনও কিছু বলে যায়নি বাড়িতে। ছেলের খোঁজ না পেয়ে চিন্তায় পরিবার।

 

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন