‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে সরকার আছে তারা কথা কম কাজ বেশি করবে। সেই মন্ত্র ও নীতিতেই চলছে রাজ্যের বিজেপি সরকার। আজ, শুক্রবার আলিপুরদুয়ার থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বক্সা ব্য়াঘ্র প্রকল্পে বাঘিনী ছাড়ার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। বিহারের বাল্মিকী ব্য়াঘ্র প্রকল্প থেকে একটি বাঘিনীকে আনা হয়েছে বক্সায়। এদিন এনক্লোজার থেকে ২৫ মাইলে ছাড়া হয়েছে সেই বাঘিনীকে। সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই আলিপুরদুয়ারে জনসভা থেকে উন্নয়নের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন, ‘২০২৬ রাজ্যে বিজেপি সরকার এসেছে। কিন্তু ২০১৯ থেকে আলিপুরদুয়ার বিজেপির সঙ্গে রয়েছে। এবারের বিধানসভা ভোটে আপনারা আমাদের পাঁচে পাঁচ দিয়েছেন। তাই আমি উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করব। আগের সরকার আলিপুরদুয়ারের জন্য কিছুই করেনি। শুধু বালি ও পাথর এখন থেকে লুটে নিয়ে গিয়েছে। এমনকি প্রাকৃতিক সম্পদ লুটেছিল তৃণমূল সরকার। বক্সায় নামেই ব্যাঘ্র প্রকল্প ছিল, কিন্তু কোনও বাঘ ছিল না এতদিন। আগের সরকার বাঘ ছাড়ার ব্যাপারে কোনও উৎসাহ দেখাননি। আমরা সেটা করে দেখালাম।’

আরও পডুন: অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘আগের সরকারের আমলে বন্যাপ্রাণীদের হত্যা করা হত। প্রাকৃতিক সম্পদ নষ্ট করা হতো। কিন্তু এখন সেটা হবে না। আমাদের সরকার প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করে উন্নয়নের কাজে লাগাবে। পর্যটন ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো হবে। উত্তরবঙ্গের বনাঞ্চলকে সংরক্ষণ করে পর্যটন শিল্পে কাজে লাগানো হবে। আগের সরকার শুধুই ধ্বংস করেছে, আমরা গড়ব। আমাকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র জি কথা দিয়েছেন, আগামী তিন মাসে আরও তিনটি বাঘিনী ছাড়া হবে বক্সায়। আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে বক্সায়। এখানে আমরা ধীরে ধীরে স্মার্ট স্কুল তৈরি করব।’

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার