অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা না পাওয়ার অভিযোগে বিক্ষোভে উত্তাল রাজ্যের একাধিক জায়গা। ‘সেবা সেতু’ শিবিরে কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পরিষেবা না মেলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা, কোথাও আবার শিবিরের ভিতরেই চেয়ার-টেবিল উল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২ অক্টোবর) বারাসত এবং হুগলির পোলবা-দাদপুরে দুটি ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়।

বারাসাত পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের টাকি রোড কর্মতীর্থের সামনে এ দিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলাদের একাংশ। তাঁদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্যার সমাধানের আশায় তাঁরা ‘সেবা সেতু’ শিবিরে এসেছিলেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর জানতে পারেন, ওই শিবিরে অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত কাজ হচ্ছে না। এরপরই ক্ষোভে টাকি রোড অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, কেউ এক মাস ধরে আবার কেউ তারও বেশি সময় ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। সেই সমস্যার সমাধানের আশাতেই শিবিরে এসেছিলেন তাঁরা। বারাসত পুরসভার পুর প্রশাসক রাজা ভৌমিককে সামনে পেয়েও নিজেদের অভিযোগ জানান বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

অন্যদিকে, হুগলির পোলবা-দাদপুর ব্লক অফিসেও ‘সেবা সেতু’ শিবিরে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ক্ষোভ দেখা যায়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সেখানে উপভোক্তাদের ভিড় হয়েছিল। অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগ তুলে কয়েক জন ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, শিবিরের মধ্যে চেয়ার-টেবিল উল্টে দেওয়া এবং ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পোলবা-দাদপুরের এক উপভোক্তা অনুপমা দাসের দাবি, তিন-চার মাস ধরে ঘুরেও তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি। তাঁর কথায়, যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা টাকা পাচ্ছেন না। ঘটনাকে ঘিরে বিজেপি কর্মী সত্যজিৎ সরকার বলেন, শিবিরে এ দিন অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত কাজ হওয়ার কথা ছিল না। সেই বিষয়টি না জেনেই অনেকে সেখানে চলে এসেছিলেন। তাঁর দাবি, উপভোক্তাদের অপেক্ষা করতে হবে এবং যোগ্যরা সুবিধা পাবেন।

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

নেই কষানোর ঝামেলা, মাত্র ১০ মিনিটে বানান টক-ঝাল শ্রেডেড চিকেন

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার