আকাশপথে বাংলায় এল বিহারের বাঘিনী, বুধেই বক্সায় প্রবেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সায় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থাকলেও নেই কোনও ডোরাকাটা। রাজ্যে ক্ষমতাতে এসেই প্রাণীসম্পদ ও বন সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আগেই ঘোষণা করেছিলেন আগামী ২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে বক্সায় বাঘ ছাড়া হবে। সেই মতো পশ্চিমবঙ্গের বক্সার আবহাওয়ার সঙ্গে মিল রয়েছে এমন রাজ্য থেকে বাঘ আনার চেষ্টা শুরু করেছিল পশ্চিমবঙ্গের বন দফতর। সেই মতো গত দু’সপ্তাহ ধরে বিহারের পশ্চিম চম্পারণের বাল্মীকি টাইগার রিজার্ভে নজরদারি চালানো হচ্ছিল এক বাঘিনীর উপর। গতকাল, মঙ্গলবার সেই বাঘিনীকে কাবু করা গিয়েছে। ঘুমপাড়ানি গুলি দিয়ে নিস্তেজ করে গতকাল, সন্ধ্যায় পশ্চিম চম্পারণের বাল্মীকি টাইগার রিজার্ভের বাইরে আনা হয়। তারপর সুস্থ করে ও রেডিও কলার পরিয়ে রাতেই বিমানে করে হাসিমারা এয়ারবেসে নিয়ে আসা হয়। আজ, বুধবার সকালে বক্সায় পৌঁছে গিয়েছে ৩ বছর বয়সী বাঘিনী।

এদিন সকালে সেই বাঘিনীকে ঘিরেই সাজ সাজ রব বক্সায়। নতুন বাসিন্দাকে স্বাগত জানাতে এলাকায় একাধিক কাটআউট লাগানো হয়েছে। ‘কিং ইজ রিটার্ন টু বক্সা’, হোর্ডিংও লাগানো হয়েছে একাধিক জায়গায়। ইতিমধ্যেই বাঘিনীর চিকিৎসা শুরু করেছেন পশু চিকিৎসকরা। তারপরেই সবকিছু ঠিক থাকলে আজ, বুধবারই এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে বাঘিনীকে। আগামী ২ অক্টোবর সেই এনক্লোজারের গেট খুলে দিলে বনাঞ্চলে মুক্তি দেওয়া হবে বাঘিনী। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। ইতিমধ্যে বাঘিনীর উপর নজর রাখতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে তিনটি কুনকি হাতিও আনা হয়েছে বক্সাতে। গঠিত হয়েছে একাধিক নজরদারির দল।

আরও পডুন: লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

বিষয়টি নিয়ে রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও জানিয়েছেন, ‘অভিনন্দন বন দফতরের টিমকে। বাল্মিকী টাইগার রিজার্ভ ফরেস্টে বক্সার জঙ্গলে ছাড়ার জন্য পছন্দের বাঘিনী ধরা পড়েছে। ২ অক্টোবর বক্সার জঙ্গলে শোনা যাবে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। আমরা উচ্ছ্বসিত ও আনন্দিত। ধরা পড়া বাঘিনীটির বয়স তিন বছরের মতো।’

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…