লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি:  বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারতের জন্য শুধুই যেন সাফল্যের দিন। চিনকে হারিয়ে আগেই সোনা জিতে নিয়েছে ভারতের মেয়েরা। তার ঠিক পরেই ফের এল সাফল্য।  তিরন্দাজিতে ফের সোনা জিতল ভারতের কম্পাউন্ড মিক্সড টিম। ভারত ও দক্ষিণ কোরিয়ার স্কোর ১৫৭-১৫৭-তে সমান হলে ম্যাচটি শুট-অফে গড়ায়। স্নায়ুর চাপ সামলে শেষ মুহূর্তে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে সোনা নিশ্চিত করে ভারতীয় জুটি।  

এদিন কম্পাউন্ড মিক্সড টিম আর্চারিতে দক্ষিণ কোরিয়াকে শ্বাসরুদ্ধকর শুট-অফে হারিয়ে সোনা জিতে নেন চিকিথা তানিপার্থি ও সাহিল যাদব।  এই জয় ভারতের কম্পাউন্ড আর্চারিতে ধারাবাহিক সাফল্যেরও প্রমাণ। এশিয়াডের এবারের আসরে এর আগে ভারতীয় আর্চাররাও সাফল্য পেয়েছেন, আর মিক্সড টিমের এই সোনা সেই দাপট আরও বাড়িয়ে দিল।

আরও পড়ুন: Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

শুধু সোনা জয় নয়, এই জয়ের সঙ্গে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের জন্য ভারতের একটি কোটা অর্জনের কথাও উঠে এসেছে। ফলে চিকিথা-সাহিলের এই জয় শুধু এশিয়াডের পদকেই সীমাবদ্ধ থাকল না, ভারতীয় আর্চারির ভবিষ্যতের দিক থেকেও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠল।  এশিয়াডের মঞ্চে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে শুট-অফে হারিয়ে চিকিথা ও সাহিল যে মানসিক দৃঢ়তার পরিচয় দিলেন, তা এই  জয়কে আরও বিশেষ করে তুলেছে। সেই সঙ্গেই ভারতের পদক তালিকায় যোগ হল আরও একটি  সোনার পদক। এই জয়ের মাধ্যমে ২০২৬ সালের এশিয়ান গেমসে ভারতের মোট পদকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪-তে। এটি এশিয়ান গেমসে ভারতের অষ্টম স্বর্ণপদক।   বাকি ২ ১টি রুপো ও ২৫টি ব্রোঞ্জ জিতেছেন ভারতের খেলোয়াড়রা। 

ভারতের বিরুদ্ধে শতরান করেও ছিটকে গেলেন গ্রিভস, দ্বিতীয় ODI-তে চাপে ওয়েস্ট ইন্ডিজ

আয়কর তদন্তের জেরে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি প্রযোজক

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?