ভোট শুরুতেই ভাঙড়ে তৃণমূল- আইএসএফ সংঘর্ষ, ছড়িয়েছে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে শেষ অর্থাৎ সপ্তম দফা লোকসভা নির্বাচন। আর ভোটগ্রহণ পর্ব শুরু হতেই ভাঙড়ে ছড়িয়েছে উত্তেজনা। শনিবার গভীর পতাকা লাগানকে কেন্দ্র করে তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ হয়। জানা গিয়েছে, এই ঘটনায় একজন তৃণমূল কর্মীর মাথা ফেটে গিয়েছে।  ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চণ্ডীহাট গ্রামে।

তৃণমূলের তরফে জানান হয়েছে, দলীয় পতাকা লাগাতে গেলে আইএসএফের সমর্থকেরা গালাগালি করে তাদের। এরপরেই তৃণমূল কর্মীরা প্রতিবাদ শুরু করতেই মারধর করে আইএসএফ কর্মীরা।  অন্যদিকে  আইএসএফের দাবি, তারা যখন দলীয় পতাকা লাগাচ্ছিল সেই সময় তৃণমূল কর্মীরা এসে বাধা দেয়। তাতেই শুরু হয় সংঘর্ষ। এই ঘটনার জেরে দুপক্ষের কর্মীরাই  আহত হয়েছেন। পরিস্থিতি ঠান্ডা করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।  এছাড়াও রাতভর ভাঙরের বিভিন্ন জায়গায় বোমাবাজিরও অভিযোগ উঠেছে। বোমাবাজি ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে আতঙ্ক।

উল্লেখ্য, ভোটের দিন সকালেও বদলাল না ভাঙড়ের চিত্র। শনিবার সকালেই আইএসএফ-তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল। অন্যদিকে, আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।  

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন