বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ভেঙে খান-খান, বিদ্রোহী ৫৮ জন বিধায়ক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন ওই ৫৮ জন বিদ্রোহী বিধায়ক। গত বুধবার যখন বিদ্রোহ দেখিয়ে বিধায়করা ঋতব্রতকে পরিষদীয় নেতার পদে নির্বাচিত করেন তখনই দলের সমস্ত সংগঠন ও শাখা সংগঠন ভেঙে দেয় তৃণমূল নেতৃত্ব। কারা থাকবেন আর কারা নাম লেখাবেন বিদ্রোহী গোষ্ঠী বা ‘আসল তৃণমূলে’ সেই নিয়ে যখন জল্পনা চলছে তখনই আবার নতুন করে দলীয় কমিটি ঘোষণা করল ঘাসফুল শিবির। আর সেই দলীয় কমিটিতে স্বপদেই রাখা হয়েছে অভিষেককে। আজ, শুক্রবার কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ছিল বৈঠক। যদিও সেই বৈঠকে খুবই কম বিধায়ক-সাংসদ ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারা কোন পদে থাকছেন। 

আরও পডুন: ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দলে আগের পদেই অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনকে। সুব্রত বক্সীকে সরিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। পুনরায় যুব তৃণমূলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন সায়নী ঘোষ। তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী হচ্ছেন প্রিয়াঙ্কা চৌধুরী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আইএনটিটিইউসি-র সভাপতি পদ থেকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে মলয় ঘটককে। জাতীয় কর্মসমিতির সহ-সভাপতি পদে থাকছেন সুব্রত বক্সী। রাজ্যে তৃণমূলের সহ-সভাপতি হয়েছেন সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী খন্দকার। রাজ্য সাধারণ সম্পাদক পদে এসেছেন বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, ডা. রানা চট্টোপাধ্যায়, বিদেশ বসু, তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, তাপস চট্টোপাধ্যায়, বসুন্ধরা গোস্বামী এবং গৌতম দেবকে। গুরুত্ব বেড়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের। তাঁকে করা হয়েছে হকার্স সংগঠনের সভাপতি।

এছাড়াও, তৃণমূলের কৃষক সংগঠনের সভাপতি হয়েছেন বেচারাম মান্না। তৃণমূলের ক্ষেতমজুর সংগঠনের সভাপতি করা হয়েছে পূর্ণেন্দু বসুকে। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সেলের সভাপতির পদে প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তৃণমূলের মুখপাত্র করা হয়েছে কুণাল ঘোষ, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দলের কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন শুভাশিষ চক্রবর্তী।

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?