এই মুহূর্তে

শুভেন্দুকে নন্দীগ্রামে কত ভোটে হারাবেন?‌ অঙ্ক কষে ব্যবধান দাবি করলেন পবিত্র

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। দু’‌ঘণ্টা পর অবশ্য ঠিক হয়েছে বলে খবর। এই আবহে এবার অঙ্ক কষে শুভেন্দুকে হারিয়ে দেওয়ার সংখ্যা জানিয়ে দিলেন পবিত্র।

এদিকে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে জেতালে প্রত্যেক বছর সেবাশ্রয় ক্যাম্প মিলবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ, বুধবার নন্দীগ্রামে কর্মীসভা করে সে কথাই জানিয়ে দেন তিনি। আর তারপরই তৃণমূল কংগ্রেস প্রার্থী সংবাদমাধ্যমে জানিয়ে দেন তিনি বিজেপি প্রার্থীকে পরাজিত করবেন। পবিত্র কর বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বলেন, ‘‌অনেকে আমাকে দুর্বল প্রার্থী ভাবছে, যারা ভাবছে সেটা তাদের ব্যাপার। আমি কত ভোটে জিতব সেটা ফলাফলের দিন দেখে নেবেন। ৩০ হাজার ভোটে হারাব শুভেন্দুকে। অঙ্ক কষেই বলছি।’‌

 

অন্যদিকে এবার প্রত্যেক বুথে কেমন কাজ করতে হবে সেটাও জানিয়ে দেন ডায়মন্ডহারবারের সাংসদ। একইসঙ্গে বিজেপিকে তোপ দাগেন। নাম না করে এখানের বিজেপি বিধায়ককেও তুলোধনা করেন তিনি। আর পবিত্র করের দাবি, ‘অঞ্চল ধরে ধরে হিসেব কষে রেখেছি আমি। একুশের নির্বাচনে গুরু–শিষ্যের লড়াই হয়েছিল। শিষ্য জিতেছিল। এবারও ফলাফল একই হবে। শিষ্যই জিতবে‌’‌। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরু আর শুভেন্দু অধিকারীকে শিষ্য বোঝাতে চেয়েছেন পবিত্র। সেই রেশ ধরেই এবার শুভেন্দু তাঁর গুরু। আর পবিত্র শিষ্য। সুতরাং এবার হটস্পট কেন্দ্র নন্দীগ্রাম সেটা বোঝাই যাচ্ছে।

তাছাড়া বিজেপি প্রার্থী ধর্মের রাজনীতি করেন বলেও অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। এমনকী তৃণমূল কংগ্রেসের ধর্ম সম্পর্কে বার্তা দেন তিনি। আর কাঠগড়ায় তোলেন বিজেপির ধর্ম। অভিষেকের এই কথা শোনার পরই সংবাদমাধ্যমে পবিত্র করের দাবি, ‘‌আমি তৃণমূলে আগে ছিলাম। ক্ষণিকের জন্য গিয়েছিলাম বিজেপিতে। আমি ডিজে এবং রবীন্দ্র সঙ্গীত দুই বাজানোর পক্ষে। প্রয়োজনে দুটোই বাজাব।’‌ আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলে গিয়েছেন, ৪ মে নন্দীগ্রামে ডিজে বাজবে পবিত্র কর জেতার পর। তারপরই এমন বার্তা তৃণমূল প্রার্থীর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ