সিপিএম কর্মীর হাতে ধর্ষিতা হয়েছিল মূক-বধির মেয়ে, চলে গেলেন মহাকরণ অভিযান খ্যাত ফেলানি বসাক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজনৈতিক ইতিহাসে কিছু নাম থাকে, যাঁরা সামনে না থেকেও ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন। আলো-আড়ালের সেই সব মুখের একজন ছিলেন ফেলিনা বসাক। যাঁর লড়াই একদিন রাজপথ কাঁপিয়েছিল, বদলে দিয়েছিল রাজনীতির গতিপথ, অথচ জীবনের শেষপ্রান্তে এসে তিনি থেকে গিয়েছিলেন নিঃশব্দ, বিসস্মত এক অধ্যায় হয়ে।

ফেলিনা বসাক নামটি আজ অনেকের কাছেই অপরিচিত। কিন্তু তাঁর জীবনসংগ্রাম জড়িয়ে রয়েছে বাংলার রাজনীতির এক ঐতিহাসিক বাঁকের সঙ্গে। ১৯৯৩ সালে ঘটে যাওয়া রাইটার্স অভিযান, যা তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর রাজনৈতিক উত্তরণের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছিল, সেই আন্দোলনের নেপথ্যের অন্যতম মুখ ছিলেন ফেলিনা বসাক। অথচ তিনি কখনও প্রচারের আলোয় আসেননি।

আরও পড়ুন: কৃষকদের জন্য বিরাট উপহার, এবার সেচের জলের অভাব মেটাতে বড় পদক্ষেপ সরকারের

ঘটনার সূত্রপাত হয় ফেলিনার মূক ও বধির কন্যার উপর নির্যাতনের অভিযোগে। অভিযুক্ত ছিলেন স্থানীয় এক সিপিএম কর্মী। মেয়ের ন্যায়বিচারের দাবিতে প্রথমে স্থানীয় স্তরে, পরে রাজ্যস্তরে দ্বারে দ্বারে ঘুরেছিলেন ফেলিনা। সেই লড়াইয়ের পথ ধরেই তিনি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যিনি তখন পি ভি নরসিংহ রাও সরকারের মন্ত্রী। বাংলায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। ফেলিনা চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মেয়ের বিচারের দাবি জানাতে, কিন্তু পুলিশি অনুমতি মেলেনি।
সেখান থেকেই জন্ম নেয় রাইটার্স অভিযান। রাইটার্স বিল্ডিং অভিযানের দিন রাজপথ রক্তাক্ত হয়, পুলিশের গুলিতে প্রাণ হারান ১৩ জন। সেই ঘটনার সস্মৃতিতেই আজও শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস।

কিন্তু এত কিছুর পরেও ফেলিনা তাঁর মেয়ের বিচার পাননি। অভিযুক্তের শাস্তি হয়নি। নির্যাতনের পর তাঁর মেয়ে সন্তানসম্ভবা হন, সরকারি তত্ত্বাবধানে সন্তানের জন্ম হয়, পরে হোমে পাঠানো হয় তাঁকে। ২০০৯ সালে সাপের কামড়ে মৃত্যু হয় ফেলিনার কন্যার। সেই সঙ্গেই কার্যত থেমে যায় দীর্ঘ আইনি লড়াই। জীবনের শেষদিকে এসে আক্ষেপই ছিল ফেলিনার সম্বল। তাঁর আন্দোলনে রাজ্যে রাজনৈতিক পালাবদল এলেও, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আর দেখা হয়নি তাঁর। দারিদ্র্য, অসুস্থতা আর অবহেলার মধ্যে কাটে দিন। বিপিএল কার্ড না থাকায় মেলেনি বার্ধক্য ভাতাও। নদিয়ার ফুলিয়ার জীর্ণ বাড়িতেই বার্ধক্যজনিত কারণে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফেলিনা বসাক। মৃত্যুর পর শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী তাঁর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। এক আন্দোলনের নীরব নায়িকা এভাবেই হারিয়ে গেলেন ইতিহাসের আড়ালে।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস