কৃষকদের জন্য বিরাট উপহার, এবার সেচের জলের অভাব মেটাতে বড় পদক্ষেপ সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: চাষবাসে নতুন গতি আনতে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। কৃষিজমিতে সেচের জন্য আর কোনও কর দিতে হবে না। এই ঘোষণা বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল জেলা প্রশাসন। বিনামূল্যে প্রত্যন্ত এলাকার কৃষিজমিতে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মাঠে নেমে সরেজমিনে সেচ প্রকল্প পরিদর্শন করলেন আধিকারিকরা। মালদহ জেলার চাঁচল–২ ব্লকের একাধিক সরকারি জলসেচ প্রকল্প ঘুরে দেখেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ও কৃষি দফতরের আধিকারিকরা। এদিন মোট ১০টি সেচ প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখা হয়।

পরিদর্শনের সময় জনপ্রতিনিধি ও আধিকারিকরা সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন। কীভাবে চাষের পরিমাণ আরও বাড়ানো যায়, কোন কোন সমস্যার কারণে কৃষকরা পিছিয়ে পড়ছেন এবং কী ধরনের পরিকাঠামো প্রয়োজন সব বিষয়েই বিস্তারিত আলোচনা হয়। জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জানান, বর্তমানে এই এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ বিঘা জমিতে চাষ হচ্ছে। ভবিষ্যতে এই পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী সেচব্যবস্থা, যন্ত্রপাতি ও সরকারি সহায়তা আরও জোরদার করা হবে।

আরও পড়ুন: শিক্ষক নিগ্রহে এবার বেয়াদব পড়ুয়াদের শাস্তি দেওয়ার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

তিনি আরও বলেন, সরকারি জলসেচ কর সম্পূর্ণ মকুব করা হয়েছে। ফলে কৃষকদের আর কোনও সেচ কর দিতে হবে না। এতে তাঁদের উৎপাদন খরচ কমবে এবং আর্থিক চাপ অনেকটাই হ্রাস পাবে। পাশাপাশি কৃষিক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রশাসনের এই মাঠপর্যায়ের উদ্যোগে খুশি কৃষকরাও। স্থানীয় কৃষক নিখিল সরকার জানান, আগে কখনও আধিকারিকরা এভাবে জমিতে এসে পরিস্থিতি খতিয়ে দেখেননি। নতুন ঘোষণায় ও দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসে চাষের প্রতি তাঁদের আগ্রহ আরও বেড়েছে। বর্তমানে প্রতিটি সেচ প্রকল্প থেকে গড়ে ১৫০ থেকে ২০০ বিঘা জমিতে জল সরবরাহ করা হচ্ছে। যদিও কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কথা উঠে এসেছে। আধিকারিকরা সেই সব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন, যাতে চাষের কাজে কোনও বাধা না আসে।

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে