এই মুহূর্তে

‘‌পবিত্র করকে জেতান প্রত্যেক বছর সেবাশ্রয় পান’‌, নন্দীগ্রামের কর্মীসভায় অভিষেকের বার্তা

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। দু’‌ঘণ্টা পর অবশ্য ঠিক হয়েছে বলে খবর। এই আবহে এবার নন্দীগ্রামের মাটিকে অপবিত্র থেকে পবিত্র করার লড়াই বলে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে জেতালে প্রত্যেক বছর সেবাশ্রয় ক্যাম্প মিলবে বলেও প্রতিশ্রুতি দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ, বুধবার নন্দীগ্রামে কর্মীসভা করেন তিনি। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌নন্দীগ্রামের মাটিকে অপবিত্র থেকে পবিত্র করার লড়াই। নন্দীগ্রামে পবিত্র করকে জেতান প্রত্যেক বছর সেবাশ্রয় ক্যাম্প পান। এখানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে সেবাশ্রয় ক্যাম্প হবে। আর দুটি ব্লকেই দুটি মডেল ক্যাম্প হবে। রাজ্য সরকার করবে দুয়ারে সরকার। আর পবিত্র কর করবে সেবাশ্রয়। দুটিই হবে একসঙ্গে।’‌

 

অন্যদিকে এবার প্রত্যেক বুথে কেমন কাজ করতে হবে সেটাও জানিয়ে দেন ডায়মন্ডহারবারের সাংসদ। একইসঙ্গে বিজেপিকে তোপ দাগেন। নাম না করে এখানের বিজেপি বিধায়ককেও তুলোধনা করেন তিনি। অভিষেক বলেন, ‘‌নন্দীগ্রাম মা–মাটি–মানুষের ঘাঁটি। ২০২১ সালের ফলাফল এখনও কোর্টে বিচারাধীন। আমরা এমন একজনকে প্রার্থী করেছি যে এখানে থেকে কাজ করবে। বিজেপি প্রার্থী তো এখানে থাকেনই না। এখানে কটা মানুষের জন্য বাড়ি বানিয়েছেন বিজেপি বিধায়ক? ওঁকে ওঁর রিপোর্ট কার্ড আনতে বলুন। একুশের বিধানসভা নির্বাচনে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যেসব বুথে ভাল ফল হয়নি সেগুলিকে শক্তিশালী করতে হবে। যাকে মানুষ জিতিয়েছিল সে দিল্লির বাবুদের চিঠি লিখে উন্নয়নের টাকা আটকেছে।’‌

তাছাড়া বিজেপি প্রার্থী ধর্মের রাজনীতি করেন বলেও অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। এমনকী তৃণমূল কংগ্রেসের ধর্ম সম্পর্কে বার্তা দেন তিনি। আর কাঠগড়ায় তোলেন বিজেপির ধর্ম। অভিষেক সুর চড়িয়ে বলেন, ‘‌আমাদের ধর্ম আমাদের হিংসা বা মাছ ব্যান করতে শেখায়নি। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। রাস্তা করে দেওয়ার কথা বিজেপি বিধায়ককে বলা হলে তিনি মহিলাদের বলছেন আগে বাড়িতে গিয়ে গেরুয়া পতাকা লাগান। তাই পূর্ব মেদিনীপুরের মধ্যে নন্দীগ্রামকে প্রথম হতে হবে। আমার চোখ রয়েছে এখানে। কে, কি কাজ করছে। অনেকেই বলেন দাদা, আমাদের লোক হারিয়ে দিয়েছে। পরে যখন আপনাদের ছেলেমেয়েরা রাজনীতি করবে তখন কেমন লাগবে আপনাদের নাম গদ্দারদের সঙ্গে যুক্ত হবে?‌ আপনারা ২৫ দিন দায়িত্ব নিন। বাকি পাঁচ বছর নন্দীগ্রামের দায়িত্ব আমার।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ