ঝাড়গ্রামের চন্দ্রীতে তৃণমূল যুব কংগ্রেসের পদযাত্রা ও প্রতিবাদ সভা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও ১০০ দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে রবিবার চন্দ্রীতে তৃণমূল যুব কংগ্রেসের পদযাত্রা ও প্রতিবাদ সভা হল। ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী অঞ্চলের নয়াগ্রামে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রতিবাদে পদযাত্রা ও প্রতিবাদসভার আয়োজন করা হয়।  কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি হেমন্ত মাহাত ও সহ সভাপতি নির্মাল্য গিরি ও অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি শম্ভু মহাপাত্র সহ যুব তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা।

পদযাত্রা শেষে প্রতিবাদসভায় গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষজন। তাই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সর্বস্তরের মানুষকে তিনি রাস্তায় নেমে আন্দোলনের সামিল হওয়া আহ্বান জানান। সেই সঙ্গে বিধায়ক আরও বলেন, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের মুজুরির টাকা দিচ্ছে না। যার ফলে সমস্যায় পড়েছেন ১০০ দিন প্রকল্পে কাজ করার শ্রমিকরা। তাই ১০০ দিন প্রকল্পের কাজের টাকা দ্রুত দেওয়ার জন্য তিনি দাবি জানান। সেই সঙ্গে তিনি বলেন বাংলার উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে কাজ করছেন। ঝাড়গ্রাম জেলার উন্নয়নকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই ঝাড়গ্রামের শান্তি ও উন্নয়ন এর ধারাকে অব্যাহত রাখার জন্য সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে এলাকা থেকে উৎখাতের ডাক দেন।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ