বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বহরমপুরে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে বড় পদক্ষেপ নিল পুরসভা। শহরের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ বাঙালপাড়া এলাকায় যুব তৃণমূল নেতা পাপাই ঘোষের নামে থাকা একটি বাগানবাড়িতে শনিবার বুলডোজার চালিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে পুরসভা। অভিযোগ, অন্যের জমি দখল করে ওই নির্মাণ করা হয়েছিল।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই জমি দখল করে নির্মাণের অভিযোগ উঠেছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তের পর পুরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে একাংশ ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে রাখা হয় নিরাপত্তার স্বার্থে। অভিযুক্ত যুবনেতা পাপাই ঘোষ বহরমপুর শহর যুব তৃণমূলের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রী মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তবে অভিযানের সময় তাঁদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁরা পলাতক বলে স্থানীয় সূত্রে দাবি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পাপাই ঘোষের পরিবার। তাঁর মা চম্পা ঘোষের দাবি, জমিটি তাঁরা বৈধভাবে কিনেছিলেন এবং সেই সংক্রান্ত সমস্ত নথি তাঁদের কাছে রয়েছে। তাঁর অভিযোগ, ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত বলেই প্রতিহিংসার বশে এই পদক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, তাঁর ছেলে বর্তমানে বাড়িতে নেই।

আরও পড়ুনঃ বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

এদিকে, রাজ্যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের মধ্যেই বহরমপুরের এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারি জমি বা অন্যের জমি দখল করে কোনও নির্মাণ বরদাস্ত করা হবে না বলে প্রশাসনের তরফে বারবার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সেই নীতির অংশ হিসেবেই বহরমপুরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে জমির মালিকানা এবং নির্মাণের বৈধতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?