বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনা ভাড়ায় যাত্রী নিয়ে যেতে রাজি হননি অটোচালক। আর তাতেই প্রকাশ্য রাস্তায় শুরু হয় অপমান, গালিগালাজ। গোটা ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। শেষ পর্যন্ত জনরোষের মুখে অভিযুক্ত হোম গার্ড কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল গুরুগ্রাম পুলিশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে গুরুগ্রামে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, উর্দিধারী এক হোম গার্ড কর্মী একজন অটোরিকশা চালকের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। অভিযোগ, বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করাতেই এই আচরণ করেন তিনি। জানা গিয়েছে, অটোচালক একটি অ্যাপ-ভিত্তিক বুকিং গ্রহণ করে নির্দিষ্ট যাত্রীকে আনতে যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত হোম গার্ড কর্মী তাঁর অটোতে উঠে বিনামূল্যে তাঁকে নিয়ে যাওয়ার দাবি জানান। চালক বলেন, তিনি ইতিমধ্যেই একটি বুকিং নিয়েছেন এবং সেটি বাতিল করলে যাত্রী সমস্যায় পড়বেন। চালকের এই জবাবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত।

আরও পড়ুন: মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

অভিযোগ, তিনি প্রকাশ্যেই অটোচালককে অশালীন ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। ভিডিওতে চালককে বলতে শোনা যায়, তিনি শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছেন এবং যে আগে বুকিং করেছেন সেই যাত্রীর কাছে পৌঁছতে চাইছেন তবুও তাঁকে কেন অপমান করা হচ্ছে। ভিডিওর শেষ অংশে অটোচালক ক্যামেরার সামনে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি দাবি করেন, আগে বুকিং করা যাত্রীকে তুলতে যাওয়ার সময় ওই হোম গার্ড কর্মী জোর করে তাঁর গাড়িতে ওঠেন এবং বিনা ভাড়ায় পৌঁছে দেওয়ার দাবি জানান। সেই অনুরোধ রাখতে অস্বীকার করতেই তাঁকে একের পর এক অপমানজনক মন্তব্যের মুখে পড়তে হয়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বহু নেটিজেন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁদের প্রশ্ন, কর্তব্যরত অবস্থায় থাকা কোনও সরকারি কর্মী কীভাবে ব্যক্তিগত সুবিধা দাবি করতে পারেন এবং সাধারণ মানুষের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ করতে পারেন। ঘটনায় গুরুগ্রাম পুলিশও দ্রুত পদক্ষেপ করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওতে দেখা হোম গার্ড কর্মীকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার