মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোবাইল টাওয়ার বসানোর প্রতিশ্রুতি, বারবার টাকার দাবি। শেষ পর্যন্ত ১৩ লক্ষ টাকা খুইয়ে প্রতারণার শিকার এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে থানার পাশাপাশি সাইবার ক্রাইম দফতরেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও দৃশ্যমান পদক্ষেপ না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন ওই ব্যক্তি।

অভিযোগকারী অমিয় মণ্ডলের দাবি, মোবাইল টাওয়ার বসানোর নাম করে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখে একটি চক্র। প্রথমে আশ্বাস, খুব দ্রুত কাজ শুরু হবে। তারপর একের পর এক টাকার দাবি। কখনও ৫০ হাজার, কখনও ৭৫ হাজার, কখনও ৮০ হাজার, আবার কখনও ৯০ হাজার টাকা করে বিভিন্ন সময়ে টাকা নেওয়া হয়। এভাবেই ধাপে ধাপে তাঁর কাছ থেকে মোট প্রায় ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু টাকাই নয়, বিশ্বাস অর্জনের জন্য জমির মাপজোক ও জরিপের কাজও করা হয়। ফলে গোটা বিষয়টি সত্যি বলেই মনে করেছিলেন তিনি। কিন্তু টাকা দেওয়ার পরও টাওয়ার বসানোর কোনও কাজ শুরু হয়নি। উল্টে আরও টাকার দাবি করা হতে থাকে। তখনই প্রতারণার বিষয়টি স্পষ্ট হয় বলে দাবি তাঁর। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকের সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অমিয় মণ্ডল জানান, টাকা জোগাড় করতে নিজের সামান্য জমিও বিক্রি করতে হয়েছে। আজ তিনি কার্যত সর্বস্বান্ত। তবুও প্রতিকার মেলেনি।

আরও পড়ুনঃ হরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

ঘটনার পর স্থানীয় থানার পাশাপাশি বসিরহাট সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রশাসনের কাছে তাঁর আবেদন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হোক। একই সঙ্গে এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনও সাধারণ মানুষ একই ফাঁদে পা দিয়ে সর্বস্ব না হারান।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের