‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ থেকে সিপিএম-কে সরাতেই রাজনৈতিক জন্ম হয়েছিল তৃণমূলের। ৩৪ বছরের বাম শাসনকে সরিয়ে ২০১১ সালে রাজ্যে ক্ষমতাতে এসেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। এখন সেই সিপিএমের সঙ্গেই জোট বাঁধছে, বন্ধুত্ব করছে তৃণমূল। সেই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার ময়দানে পূর্ত দফতরের তাঁবু থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোটে বিজেপিকে হারাতে পারবে না। মোদিজিকে হারানোর ক্ষমতা নেই। তাই চক্রান্ত করে সরকার ফেলার চেষ্টা। ডিপ স্টেট, এ গভীর ষড়যন্ত্র। তবে চিন্তা করবেন না, সেসব কিছু হবে না। রাষ্ট্র ও গণতন্ত্র মোদিজির সঙ্গে রয়েছে। আর এখন তো সিপিএমের পা ধরছে মমতা তৃণমূল। মানুষে সেটা দেখছে। সিপিএমের সঙ্গে লড়াই করে দলটার জন্ম হয়েছিল। এখন তৃণমূলের নাম ও চিহ্ন কিছুই নেই। ত্রিখণ্ডিত হয়ে গিয়েছে তৃণমূল।’

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আগামিকাল মঙ্গলবার রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, একদম ঠিক জায়গায় মিছিল করছেন। যাঁরা নবরাত্রি পালন করে না, ব্রত করে না তাঁরাই তো এসব করবে। শহরের মানুষ সব দেখছে। সামনেই পুরভোট, যতটুকু আছে, সেটাও ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে।’ এদিন বার কাউন্সিলের নির্বাচনে বিজেপির জয়জয়কার হয়েছে। বার কাউন্সিলের সবকটি পদে জয়ী হয়েছে বিজেপি মনোনিত প্রার্থীরা। তাঁদের সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের আইন ও বিচারবিভাগীয় দফতরের মন্ত্রীও তিনি। এই ফলে আপ্লুত মুখ্যমন্ত্রী।

আরও পডুন: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

তিনি জানান, ‘ফলতা, নন্দীগ্রাম থেকে রেজিনগর, ফলাফল এক। সবাই এখন একমুখী। মানুষ আমাদের কাজ দেখছে। সেই কারণেই ভোট দিচ্ছে। বার কাউন্সিলে বিজেপির জয়জয়কার হয়েছে। সবকটি আসনেই আমাদের প্রার্থীরা জিতেছে। বার কাউন্সিল নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। পুজোর পর বসব ওদের সঙ্গে।’

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত