‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের অপশাসনকে সরিয়ে ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্যে বিজেপি সরকার এসেছে ক্ষমতায়। বাংলায় শুরু হয়েছে ডাবল ইঞ্জিনের সুশাসন। এবার কলকাতাতে ট্রিপল ইঞ্জিনের সরকার চালু হবে, আজ, সোমবার কুঁদঘাট থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কীভাবে? মুখ্যমন্ত্রীর আশ্বাস, কলকাতা পুরভোটে জয়ী হবে বিজেপি। শহরের মানুষ পদ্ম ফুলেই ছাপ দেবে। তাই কলকাতা পুরসভায় বিজেপি জিতলে তিনটি ইঞ্জিন অর্থাৎ তিনরকম প্রশাসন পাওয়া যাবে। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি এবং কলকাতা পুরসভাতেও বিজেপি জিতবে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এই ট্রিপল ইঞ্জিন গতি বাড়িয়ে দেবে শহরের উন্নয়নে।

এদিন কুঁদঘাট থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতার মানুষ জানেন ট্রিপল ইঞ্জিন সরকার হবে। পুরভোটে বিপুল জয় পাবে বিজেপি। ট্রিপল ইঞ্জিনের জন্য শহরে আরও বেশি করে উন্নয়ন হবে। কলকাতা পুরসভা ও রাজ্য সরকার সঙ্গে কেন্দ্রীয় সরকার হাতে হাত মিলিয়ে কাজ করবে। তৃণমূল জমানায় শহরের উন্নয়ন থমকে গিয়েছিল। তৃণমূলের কাউন্সিলররা পুকুর ভরাট করে পরিবেশ নষ্ট করে দিয়েছিল। পুকুর বুজিয়ে বাড়ি তৈরি হয়েছিল তৃণমূলের আমলে। পূর্বতন সরকারের নেতারা পুকুর চুরি করত। এখন সে সব হবে না। বন্ধ করে দিয়েছি।’

আরও পডুন: কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘তৃণমূল সরকারের আমলে কলকাতা পুর এলাকায় ৫ হাজার পুকুর বুজিয়ে দেওয়া হয়েছিল। পরিবেশ ধ্বংস করতে যা করার সব করেছে তৃণমূল। সেগুলি ধীরে ধীরে উদ্ধার করা হচ্ছে। বরো ১১-এর ১১৪ নম্বর ওয়ার্ডে ইটখোলা ১ ও ২ তে দুটি জলাশয় উদ্ধার করা হল। যা ঘিরে থাকবে সবুজ বেষ্টনী অর্থাৎ পার্ক। যেখানে বৃক্ষরোপন, মর্নিং ও ইভনিং ওয়াকারদের জন্য থাকবে হাঁটার বিশেষ রাস্তা তৈরি করা হবে। জলাশয়ে হবে মাছচাষ।’ ওই দুটি সরোবরের নামকরণও করেন মুখ্যমন্ত্রী। একটির নাম দেন ‘শিব সরোবর’, অন্যটির নাম দেন ‘শক্তি সরোবর’। কুঁদঘাটে গিয়ে এদিন দলেরই দুই বিধায়ক ও এক মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর প্রশংসা করতে গিয়ে শুভেন্দু বলেন, ‘একসময়ে তৃণমূলের দুঁদে নেতা অরূপ বিশ্বাসকে হারিয়ে ভোটে জিতেছেন তিনি। পাপিয়াকে বিধায়ক হিসাবে জেতানোর জন্য টালিগঞ্জবাসীকে ধন্যবাদ।’

যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাদবপুরটাকে ধীরে ধীরে রাষ্ট্রবাদের লাইনে নিয়ে আসছেন শর্বরী বোন। টুকরে টুকরে গ্যাং খুব ভয় পাচ্ছে শর্বরীদিকে দেখে।’ মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাজ নিয়েও সুখ্যাতি করেছেন শুভেন্দু। তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন, ‘কিছু লোক আছে, যারা কিছু কাজ করেনি। অথচ অগ্নিমিত্রা পাল প্রো অ্যাক্টিভ হয়ে কাজ করেন। উনি অফিসেও থাকেন। রাস্তাতেও থাকেন। তা দেখে ওদের খুব জ্বালা যন্ত্রণা হয়। হাতে মোবাইল। সঙ্গে ফেসবুক। ইগনোর দেম। পাবলিকের কাছে ওরা রিজেক্টেড। ভবিষ্যতে পুরভোটেও রিজেক্টেড হবে। আপনি চরৈবতি মন্ত্রে এগিয়ে যান।’

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

ডায়রিয়ায় আক্রান্ত ছেলের বমি বৃদ্ধা মা’কে দিয়ে পরিষ্কার করালেন চিকি‍ৎসক, অমানবিক ছবি সরকারি হাসপাতালে

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক