২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: টুলু মণ্ডলের সম্পত্তি যেন সেই কুবেরের ধন। বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে নিয়ে যত তদন্ত গভীর হচ্ছে ততই মিলছে সম্পত্তির হদিশ। সূত্রের খবর, টুলু মণ্ডলের শুধু বিপুল সম্পত্তি রয়েছে তাই নয় তিনি গত ৫ বছরে ২০০ কোটি টাকারও বেশি আয়কর দিয়েছেন। তার সেই পাহাড়প্রমাণ সম্পত্তির উৎসের খোঁজে নেমেছে তদন্তকারীরা।

টুলু মণ্ডলের রয়েছে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। তিনি হলেন বীরভূমের সর্বোচ্চ আয়কর দাতা ‘পাথরসম্রাট’। তথ্য অনুযায়ী ২০২৪-২৫ সালে টুলুর ওই সংস্থা থেকে ৪৩ কোটি ২০ লক্ষ ৮৮ হাজার ১৭০ টাকা আয় হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে আয় হয়েছে ৫৭ কোটি ৭১ লক্ষ ৫৫ হাজার ৪৬০ টাকা। তিনি ১৫ কোটি ৮৯ লক্ষ ৮৬ হাজার ৯২২ টাকা আয়কর দিয়েছেন। শুধু টুলু মণ্ডল নয় ২০২৫-২৬ সালে তাঁর স্ত্রীর আয় ছিল ৪ কোটি ৩২ লক্ষ ৪৭ হাজার ৭২০ টাকা এবং তিনি আয়কর দিয়েছেন ১ কোটি ৭১ লক্ষ ১ হাজার ৫৭৮ টাকা। স্বামী-স্ত্রীর এই আয়ের অঙ্ক দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের।

আরও পড়ুন: ‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

টুলু মণ্ডল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে তাঁর সংস্থা কোথা থেকে এত আয় করত তা নিয়ে শুরু হয়েছে ব্যপক চর্চা। এই নিয়ে বীরভূম জেলা বিজেপির বক্তব্য, ‘টুলু মণ্ডলের আত্মীয় স্বজনের দিকেও নজর দেওয়া হোক। কোথায় কত টাকা রয়েছে, দেখা হোক। তাহলে সরকারের ঘরে আরও রাজস্ব জমা পড়বে।’ টুলুর সম্পত্তির শেষ কোথায় তা খুঁজে বের করতেই  তদন্তে নেমেছে  তদন্তকারীরা।    

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের