‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি-তে বেনোজল আটকাতে মরিয়া নেতৃত্ব। কোনওভাবেই তৃণমূলের কোনও নেতাকে দলে নেওয়া হবে না। আজ, সোমবার এমনটাই জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপিতে ঢোকার জন্য কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকে। বিরোধী দলের একাধিক নেতাই রয়েছেন আশেপাশে। বিজেপিতে আসতে চাইছেন তাঁরা। দেখুন টাকার লোভ সবার রয়েছে। সেই সব নেতাদের সঙ্গে আমাদের দলের লোকও ঘুরছে। পার্টি সব নজরে রেখেছে। খোঁজ পাওয়া যাচ্ছে। কিন্তু বিরোধী দল থেকে বিজেপিতে কাউকে নেওয়া হবে না। এখনও এদের কাউকে দলে নেওয়া হবে না। এই ব্য়াপারে সতর্ক রয়েছে দল।’

আরও পডুন: শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে গতকাল, রবিবার মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। দলেরই নেতা-কর্মীদের সতর্ক করেছিলেন তিনি। আজ, সোমবারও ফের বার্তা দিলেন পঞ্চায়েতমন্ত্রী। তিনি বলেন, ‘তোলাবাজি করলে তার জন্য পুলিশ আছে। আমাদের দলের কেউ এর সঙ্গে যুক্ত থাকলে সাধারণ মানুষ ব্যবস্থা নিতে পারে। থানায় অভিযোগ জানাতে পারেন। দল ব্যবস্থা নিচ্ছে। তোলাবাজির সঙ্গে যুক্ত আড়াইশো কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এই প্রক্রিয়া চলবে। দল সব নজরে রাখা যাচ্ছে।’ তৃণমূল বা অন্য দল থেকে যোগদান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘অন্য দল থেকে কাউকে নেওয়া হবে না। আমাদের সভাপতি জানিয়ে দিয়েছেন, কাউকে নেওয়া হবে না। হাজার হাজার লোক দলে যোগ দিতে আসছে। কাউকে নেওয়া হয়নি।’

অভিষেকের বিদেশযাত্রা নিয়েও কটাক্ষ করেন পঞ্চায়েতমন্ত্রী। তিনি বলেন, ‘কাজ নেই। একটু তাই বিদেশ ঘুরতে যাচ্ছেন। রাহুল গান্ধিও মাঝে মাঝে বিদেশে চলে যান। সেই সংস্কৃতিই ফিরিয়ে আনা হচ্ছে।’

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক