পিকনিক করে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত দুই বন্ধু

Share:

নিজস্ব প্রতিনিধি: জানুয়ারি মাসজুড়ে শীতের আমেজে চলে পিকনিক। রাজ্যে জুড়ে সর্বত্র একই ছবি। রবিবার হলে তো আর কথাই নেই। পিকনিকে আনন্দ করে ফেরার পথে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। তাতেই প্রাণ হারিয়েছেন দুই যুবক। সারাদিন বন্ধুদের সঙ্গে পিকনিকে আনন্দ, মজা, হই হুল্লোড় করে ফেরার সময় হুগলির পোলবার রাজহাট মোড় থেকে ব্যান্ডেল যাওয়ার পথে রবিবার রাতে দুর্ঘটনা শিকার হন দুই বন্ধু।

পুলিশ জানিয়েছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই যুবকের নাম রোহিত সিং (২৩) ও রাজা প্রসাদ (২৭)। রোহিত সিং কলকাতার গরফার বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনি একটি নামী সংস্থার সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, রোহিত এবং রাজা রবিবার রাতে পিকনিকের পরে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন । পোলবার রাজহাট মোড় থেকে ব্যান্ডেল যাওয়ার পথে তাঁদের বাইক নিয়ন্ত্রণ হারায়। সোজা গিয়ে   রাস্তার ধারের পোস্টে ধাক্কা মেরে উল্টে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে  চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: পুলিশের সঙ্গে আগুন নেভাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির গতিবেগ কত ছিল, দুই বন্ধু মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সেই সবও তদন্ত করে দেখা হবে বলেই জানানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় দুই যুবকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তরতাজা দুই প্রাণ চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা