নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, মর্মান্তিক মৃত্যু বাইক চালকের, আহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ার সিমলাপালে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। সোমবার সিমলাপাল থানার কুন্দুলিয়া থেকে মাসাতখাল যাওয়ার রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম সুরেশ টুডু (২৪)। আহত হয়েছেন বুদ্ধদেব সরেন (৪৩)। দু’জনেরই বাড়ি তালডাংরা থানার বিবড়দা অঞ্চলের বাজপাড়া গ্রামে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বুদ্ধদেব সরেনের সঙ্গে সুরেশ টুড় বাজপাড়া গ্রাম থেকে সিমলাপালের কুন্দুলিয়া গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে একই দিন তাঁরা একটি মোটরবাইকে করে কুন্দুলিয়া থেকে মাসাতখালের দিকে রওনা দেন।

আরও পড়ুন: সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের উদ্যোগে শিলিগুড়িতে চালু বিশেষ পরিষেবা

পথে কাজুবাদাম বাগান এলাকার কাছে হঠাৎই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ফলে বাইকটি রাস্তার উপর ছিটকে পড়ে যায় এবং দু’জন আরোহীই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে তালডাংরা ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সুরেশ টুডুকে মৃত বলে ঘোষণা করেন। আহত বুদ্ধদেব সরেন বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তালডাংরা থানার পুলিশ।

অন্যদিকে, হাওড়ার রানিহাটি-আমতা রোডেও ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী যুবক। বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ২২ বছরের ওই যুবকের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে জগৎবল্লভপুর থানার অন্তর্গত রানিহাটি-আমতা রাজ্য সড়কের লাল গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে গুরুতর জখম হন বাইক আরোহী। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, ফাঁকা রাস্তায় অনেক বাসই অত্যন্ত বেপরোয়া গতিতে চলাচল করে। সেই কারণেই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য