সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের উদ্যোগে শিলিগুড়িতে চালু বিশেষ পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর অধীনে শিলিগুড়িতে জনস্বাস্থ্য ও নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে একাধিক নতুন পরিষেবা চালু করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় ১৯ লক্ষ ৩২ হাজার ১৯৬ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

শিলিগুড়ি পুরনিগমের প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবাগুলির উদ্বোধন করা হয়। প্রকল্পের অংশ হিসেবে শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে জনস্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে একটি নতুন অ্যাম্বুল্যান্স চালু করা হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দারা জরুরি চিকিৎসা পরিষেবা দ্রুত পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মালদহের শিল্পীর উদ্যোগে হাতের তাঁতে পাওয়ার লুমের জাদু! স্বপ্ন দেখছেন অন্য তাঁতিরাও

এর পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে ১৯ নম্বর ও ৩২ নম্বর ওয়ার্ডে আবর্জনা পরিষ্কারের কাজে ব্যবহারের জন্য দুটি নেট ভ্যান পরিষেবা চালু করা হয়েছে। শহরজুড়ে পুরসভার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আরও তিনটি টোটো পরিষেবাও শুরু করা হয়েছে, যা বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবার কাজে ব্যবহার করা হবে।

এই প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, শহরের নাগরিক পরিষেবাকে আরও উন্নত ও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবা, শহর পরিচ্ছন্নতা এবং জরুরি পরিষেবাকে আরও শক্তিশালী করতে পুরনিগম ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে শিলিগুড়িতে জনস্বাস্থ্য পরিষেবা, জরুরি সহায়তা এবং শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থায় আরও গতি আসবে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে দ্রুত ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুরনিগমের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার