ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফুচকা খাওয়ার জন্য টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিজের ঘরে ডেকে অশালীন আচরণের অভিযোেগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপাড়ার। অভিযোগের ভিত্তিতে ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে ১০-২০ টাকা দেওয়ার কথা বলে ওই নাবালিকাকে নিজের ঘরে ডাকতেন অভিযুক্ত। অভিযোগ, টাকা দেওয়ার পাশাপাশি নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করতেন তিনি। নাবালিকা অভিযুক্তকে ‘দাদু’ বলে ডাকত বলেও জানা গিয়েছে। বিষয়টি কাউকে জানালে ভয় দেখানোর অভিযোগও রয়েছে।ঘটনাটি প্রকাশ্যে আসে এক প্রতিবেশীর মাধ্যমে। ওই মহিলা সম্প্রতি অভিযুক্তের ঘর থেকে নাবালিকাকে বেরোতে দেখেন। সেই সময় তার হাতে ছিল ২০ টাকা। কোথা থেকে টাকা পেয়েছে, জানতে চাইলে নাবালিকা তাঁকে পুরো বিষয়টি জানায় বলে দাবি ওই মহিলার। এরপরই ঘটনাটি জানাজানি হয় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই ওই প্রৌঢ়ের গতিবিধি নিয়ে প্রশ্ন উঠছিল। এর আগেও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল বলে দাবি স্থানীয়দের। নতুন অভিযোগ সামনে আসার পর অভিযুক্তের বিরুদ্ধে সরব হন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুনঃ বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

খবর পেয়ে উত্তরপাড়া থানার টহলদারি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পকসো আইনে মামলা রুজু করে তদন্তকারীরা অভিযোগের সত্যতা খতিয়ে দেখছেন। ধৃতকে আজ আদালতে পেশ করা হবে।

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা