‘ভিখিরি নই, সমব্যবহার চাই’, কেন্দ্রকে তোপ মমতার

আমরা ভিখারি নই। সিকিমের পাশে অবশ্যই আমরা আছি, কিন্তু আমরাও সম ব্যবহার চাই - কেন্দ্রকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপর্যয়েও ব্রাত্য বাংলা(Bengal)। তিস্তা হড়পা বানের ঘটনায়(Teesta Flash Flood Disaster) চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ সিকিমের(Sikkim) জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi) ৪৫ কোটি টাকা অনুমোদন করেছেন। সেই টাকা দেওয়া হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের State Disaster Management Fund থেকে। কিন্তু বাংলার দার্জিলিং ও কালিম্পং জেলাদুটিও সেই হড়পা বানের ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে। অথচ বাংলার জন্য এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র সরকার। কার্যত কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের কদর্য অমানবিক প্রতিহিংসার রাজনীতি যে বহাল রয়েছে সেটাই এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর তারপরে পরেই এদিন কেন্দ্রকে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি নিজের ফেসবুক পেজে কেন্দ্রের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন।

মুখ্যমন্ত্রী এদিন তাঁর পোস্টে লেখেন, ‘সাম্প্রতিক কালের বিপর্যয় আমাদের সিকিমের ভাইবোনদের এবং দার্জিলিং ও কালিম্পংয়ের মানুষদের বড় ধাক্কা দিয়ে গিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ‘চিকেনস নেক’ এলাকার প্রচুর ক্ষতি হয়েছে। হড়পা বানের রাত থেকেই আমি আমার প্রশাসনের সঙ্গে টানা ২৪ ঘন্টা করে কাজ করে যাচ্ছি যাতে সাধারন মানুষকে দুর্গত থেকে উদ্ধার করা যায়। জিটিএ-কে আমরা ২৫ কোটি টাকা দিয়েছি। রাজ্যের বেশ কিছু মন্ত্রী এবং আইএএস আধিকারিকদের দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। আমরা দেশের সেনাবাহিনী এবং সিকিম সরকারকে সাহায্য করেছি, আগামী দিনেও করবো। সিকিমের ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করে যাব। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার মানুষদের প্রতি কেন্দ্র সরকারার বিমাতৃসুলভ আচরণ। এত ধ্বংসলীলা আর মৃত্যুর মাঝে দাঁড়িয়েও তাঁরা কদর্য অমানবিক প্রতিহিংসার রাজনীতি ক’রে চলেছে। আমরা ভিখারি নই। সিকিমের পাশে অবশ্যই আমরা আছি, কিন্তু আমরাও সম ব্যবহার চাই। আর চাই দুর্যোগ ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সাহায্য সংক্রান্ত বিষয়ে বৈষম্যহীনতা। বিভেদমূলক এই আচরণ চাই না।’

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত