১৩ কেন্দ্রের বিজেপি প্রার্থীর তালিকা প্রকাশ, বাগদায় লড়ছেন শান্তনু পত্নী

Share:

নিজস্ব প্রতিনিধি: দলবদলের পুরস্কার হিসাবে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে সন্তোষ পাঠককে প্রার্থী করলো বিজেপি। মঙ্গলবার ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। একই সঙ্গে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। নতুন প্রার্থী হলেন ডালিম রায়। 

 শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে বাগদা কেন্দ্র থেকে। দীর্ঘ দিন ধরে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন সন্তোষ পাঠক। এবার দল বদল করে তিনি পুরস্কৃত হলেন বিজেপির থেকে। বাংলা জুড়ে তৃণমূল ঝড়ের মাঝেও নিজের গড়ে আঁচ আসতে দেননি। বর্তমানে কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। এর আগে দু’বার বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী আসনে হাত শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যদিও জয় আসেনি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ছাব্বিশের নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন তিনি। সেই জল্পনাকে সত্যি করে ২৪ তারিখ তিনি  যোগদান করেন বিজেপিতে।

আরও পড়ুন: দেশের হয়ে পদক জিতলেও নিজের দেশে পরিচয়হীন আতর আলী, ভোটার তালিকায় নাম উধাও

এবারের বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি তিনবারের বিধায়ক। গত ২০২১ সালের ভোটের ফলাফল অনুযায়ী ৬২ শতাংশ ভোটে জয়ী হয়েছেন তিনি। বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২২ শতাংশ ভোট। ১৩ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। সেইক্ষেত্রে যদি বিজেপি ও কংগ্রেসের জোড়া ভোট নিজের দিকে টানতে পারে তাহলে তৃণমূল প্রার্থীর সঙ্গে জোর লড়াই চলবে ভোট বাক্সে। এছাড়াও মেমারিতে প্রার্থী মানব গুহ, গড়বেতায় প্রদীপ লোধা, বারাবনিতে অরিজিৎ রায়, সিতাইয়ে আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজা শঙ্কর রায়, মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিক, ফলতা দেবাংশু পণ্ডা, সোনারপুর উত্তর দেবাশিস ধর, হাওড়া দক্ষিণ শ্যামল হাতি, পাঁচলা রঞ্জনকুমার পাল, চণ্ডীপুর পীযূষকান্তি দাস।

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত