এই মুহূর্তে

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

নিজস্ব প্রতিনিধি: টালবাহানা শেষে বুধবার (২৫ মার্চ) রাতে বাংলার বিধানসভা ভোটের জন্য তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তৃতীয় দফায় ১৯ কেন্দ্রের প্রার্থীর নাম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পানিহাটি কেন্দ্রে পদ্ম শিবিরের হয়ে লড়ছেন আরজি করের খুন হয়ে যাওয়া চিকি‍ৎসকের মা রত্না দেবনাথ। কোচবিহার দক্ষিণ ও ইংলিশবাজারের বিদায়ী বিধায়কদের টিকিট দেওয়া হয়নি। ওই দুই কেন্দ্রে বিজেপির দুর্গ বাঁচাতে লড়বেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দাপুটে নেতা রথীন্দ্রনাথ বোস এবং অম্লান ভাদুড়ি। এ নিয়ে তিন দফায় মোট ২৭৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি নেতৃত্ব।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বাংলার ২৯৪ আসনে বিধানসভার ভোট নেওয়া হবে। ৪ মে ভোট গণনা। গত ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই বিজেপির তরফে ১৪৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর পরে দ্বিতীয় দফায় আরও ১১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বাকি ছিল ৩৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা। বিজেপির হয়ে ভোটের টিকিট পেতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন আরজি করের খুন হয়ে যাওয়া চিকি‍ৎসকের মা। টিকিট যাতে হাতছাড়া না হয়, তার জন্য তড়িঘড়ি বিজেপির প্রাথমিক সদস্যপদও নিয়েছিলেন। এদিন বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পরেই দেখা যায়, আরজি করের নির্যাততার মা রত্না দেবনাথের ‘দীর্ঘদিনের স্বপ্ন’ পূরণ হয়েছে। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দাঁড়াচ্ছেন তিনি। জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে লড়ছেন দীনেশ সরকার।

তৃতীয় দফার প্রার্থী তালিকায় কে কোথায় দাঁড়ালেন, তা দেখে নেওয়া যাক-

কোচবিহার দক্ষিণ————রথীন্দ্রনাথ বোস

রাজগঞ্জ———————–দীনেশ সরকার

ইসলামপুর———————চিত্রজি‍ৎ রায়

হেমতাবাদ———————-হরিপদ বর্মণ

ইংলিশবাজার——————-অম্লান ভাদুড়ি

শান্তিপুর————————স্বপন দাস

পানিহাটি———————– রত্না দেবনাথ

হাওড়া মধ্য———————বিপ্লব মণ্ডল

উত্তরপাড়া———————-দীপাঞ্জন চক্রবর্তী

সিঙ্গুর—————————-অরূপকুমার দাস

চুঁচুড়া—————————–সুবীর নাগ

চন্দননগর————————দীপাঞ্জন কুমার গুহ

হরিপাল—————————মধুমিতা ঘোষ

তমলুক—————————-হরেকৃষ্ণ বেরা

মেদিনীপুর————————-শঙ্কর গুছাইত

পূর্বস্থলী দক্ষিণ——————–প্রাণকৃষ্ণ তপাদার

কাটোয়া—————————কৃষ্ণ ঘোষ

নলহাটি—————————–অনিল সিংহ

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি, ১০ লক্ষের নাম বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ