সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বন্যা পরিস্থিতি পরিদর্শনে সবংয়ে পৌঁছে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে ঘাটাল-সহ বিস্তীর্ণ বানভাসি এলাকা আকাশপথে পরিদর্শন করেন তিনি। এরপর সবংয়ের পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

পরিদর্শনের পর শুভেন্দু অধিকারী জানান, সবংয়ে বন্যার জেরে প্রায় ৩ হাজার ২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, বন্যায় মৃত দু’জনের পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ও জেলা তহবিল থেকে মোট ৯ লক্ষ টাকা করে দেওয়ার আশ্বাস দেন তিনি।বন্যায় মৃতদের পরিবারকেও সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। ব্লকে ১১ হাজার আবাসের কাজ চলছে, আরও ১৩ হাজার আবাস তৈরির উদ্যোগ নেওয়া হবে। বন্যাকবলিত এলাকায় এখনও পর্যন্ত ১০টি সাপের কামড়ের ঘটনা ঘটেছে। তবে প্রত্যেকেই চিকিৎসার পর সুস্থ রয়েছেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, সবংয়ের পাঁচটি জেলা পরিষদ এলাকা বন্যায় প্রভাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গত মানুষের কাছে দ্রুত রেশন ও পানীয় জল পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি, পুলিশকেও দুর্গতদের পাশে থেকে উদ্ধার ও ত্রাণকাজে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্যবিমার সুবিধা দেওয়ার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হবে। কারা শস্যবিমার আওতায় পড়বেন, তার তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি সামাল দিতে রাজেশ মাহাতোকে সবংয়ে রেখে যাওয়া হয়েছে। তিনি জেলাশাসকের সঙ্গে থেকে পরিস্থিতির উন্নতিতে কাজ করবেন। বেলা দুটো নাগাদ আরামবাগ হেলিপ্যাড থেকে সবং এসডিও অফিসে পৌঁছে প্রশাসনিক কর্তা, সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…