🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

২ মার্চেই ভোট ঘোষণা? বাংলায় জোর গুঞ্জন তিন দফা ভোট নিয়ে

নিজস্ব প্রতিনিধিঃ এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পরই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে-এমনটাই রাজনৈতিক মহলে জোর জল্পনা। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি প্রায় শেষ করেছে বলে সূত্রের দাবি। সাম্প্রতিক আলোচনায় উঠে আসছে, মার্চ মাসের শুরুতেই ভোেট ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

ভোটের দফা নিয়েও চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে, এবারে কম দফায় ভোট করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। কিছু ক্ষেত্রে এক দফা বা দুই দফায় ভোট করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের উপরেই।অন্যদিকে সম্ভাব্য সূচি অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে এক দফায় ভোট করানোর পরিকল্পনা থাকতে পারে। দক্ষিণবঙ্গে আবার দুই দফায় ভোটের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ার ভোেট একসঙ্গে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামকে আলাদা দফায় রাখা হতে পারে।

এছাড়াও কিছু স্পর্শকাতর জেলায় বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি। ভোটের দফা চূড়ান্ত করার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। পর্যাপ্ত বাহিনী পাওয়া গেলে তবেই কম দফায় ভোটে সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এই সমস্ত বিষয় নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকে অনুমোদন মিললেই ভোটের চূড়ান্ত সূচি প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাকরি দিচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ, মাইনে ৪০ হাজার! জেনে নিন বিস্তারিত তথ্য

নেপাল থেকে দিল্লি পাচারের আগে বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমান হীরা

ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

ফের পাতালপথে মেট্রো বিভ্রাট, অফিস ফেরত যাত্রীদের হয়রানি চরমে

স্কুলের মিড ডে মিলে এলাহি আয়োজন, খুশিতে ভাসল খুদেরা

৩০ টাকার জন্য ঝগড়া, স্ত্রীকে গলা টিপে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ