প্রথম দফায় কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, দেড় হাজার বুথ নিয়ে বিশেষ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন নির্বাচনের আগে রাজ্যের বুথ নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের প্রায় সব বুথই বর্তমানে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৮ হাজার বুথকে ‘অতি-স্পর্শকাতর’ হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। প্রথম দফার ভোটে অন্তর্ভুক্ত প্রায় ১৫০০টি বুথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ভোটের স্বচ্ছতা বজায় রাখতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোেট শুরুর আগের রাত থেকেই সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরা সক্রিয় রাখা হবে। এই ক্যামেরাগুলি সরাসরি ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কমিশনের কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে, যেখানে সারারাত নজরদারি চালাবেন বিশেষ আধিকারিকরা। সাধারণ বুথে দুটি করে ক্যামেরা থাকলেও, অতি-স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাপ ধরাই তাঁর নেশা,মুখ্যমন্ত্রীর সভায় বিশেষ দায়িত্ব পেলেন কাবিল

এছাড়া, প্রিসাইডিং অফিসারদেরও নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে মক পোল শেষ হওয়ার পর ক্যামেরাগুলি ঠিকভাবে কাজ করছে কি না, তা অবিলম্বে কমিশনকে জানাতে হবে। বুথ জ্যামিং বা বিশৃঙ্খলা এড়াতেও বিশেষ কৌশল নেওয়া হয়েছে। ভোটারদের অংশগ্রহণ বাড়াতে জেলায় জেলায় সচেতনতা প্রচারও চলছে জোরকদমে। ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কমিশনের লক্ষ্য একটাই -শান্তিপূর্ণ, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। উল্লেখ্য, প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। এখন দেখার, এই কড়া নিরাপত্তার আবহে কতটা নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স