চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাপ ধরাই তাঁর নেশা,মুখ্যমন্ত্রীর সভায় বিশেষ দায়িত্ব পেলেন কাবিল

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর সভা মানেই কড়া নিরাপত্তা ও বিস্তৃত প্রস্তুতি। পুলিশ, গোয়েন্দা বিভাগ, দমকল, বিদ্যুৎ দপ্তর, বন দপ্তর থেকে শুরু করে মেডিক্যাল টিম-সবাইকে নিয়ে তৈরি হয় বিশাল নিরাপত্তা বলয়। সভাস্থলে উপস্থিত থাকেন হাজার হাজার পুলিশকর্মী। কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার জন্য থাকে ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিট, যেখানে থাকেন চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল কর্মীরা। অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকে দমকল বাহিনীও। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে থাকে এক এলাহি আয়োজন।

জানা গিয়েছে,  ভাঙড়ের ভোজেরহাটে মুখ্যমন্ত্রীর সভাতেও ছিল এমনই কড়া নিরাপত্তা। তবে সভামঞ্চের ঠিক পিছনে হাফ হাতা শার্ট ও প্যান্ট পরা এক ব্যক্তিকে দেখে অনেকেরই কৌতূহল তৈরি হয়। তাঁর হাতে ছিল দু’টি বিশেষ ধরনের লোহার রড। প্রথমে অনেকেই বুঝতে পারেননি, এই ব্যক্তির কাজ কী। পরে জানা যায়, তাঁর নাম কাবিল জমাদার, আর তিনি এসেছেন বিশেষ দায়িত্ব নিয়ে-সাপ ধরার কাজে।

কাবিল জানান, তিনি কোনও পেশাদার সাপুড়ে নন। মূলত সাপকে রক্ষা করতেই তিনি বিভিন্ন জায়গায় যান এবং বিপদে পড়া সাপ উদ্ধার করেন। পুলিশ ও বন দপ্তরের অনুরোধেই তিনি মুখ্যমন্ত্রীর সভাস্থলে উপস্থিত হয়েছিলেন। ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা থানার তাম্বুলদহ এলাকায় কাবিলের বাড়ি। সেখান থেকেই সাপ ধরার সরঞ্জাম নিয়ে তিনি সভাস্থলে পৌঁছেছিলেন। বন দপ্তরের এক আধিকারিক জানান, সভাস্থলের আশপাশে ঝোপঝাড় ও পুরনো বাড়ি থাকায় বিষধর সাপ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই কাবিলকে ডাকা হয়েছিল।

 

Published by:

Share Link:

More Releted News:

বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য বিজেপির দুই প্রার্থী, গোষ্ঠীকোন্দল উঠল চরমে

নন্দীগ্রামে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার

‘‌বিজেপিকে বাংলা থেকে আর দেশ থেকে বিদায় করব’‌, তারকেশ্বরে রণহুঙ্কার মমতার

‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ করব’, তারকেশ্বর থেকে তোপ মমতার

তৃণমূলকে পরাজিত করতে ৮ কোটির ডিল!‌ অডিও রেকর্ডিং ফাঁস, চাপে বিজেপি

ভোটের আগে শেষ রবিবার, পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় ভোটপ্রচারে সুজিত বসু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ