রাজ্যে বেলাগাম করোনার সংক্রমণ, একদিনে আক্রান্ত ২,৩৫২ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজ্যে করোনার সংক্রমণ (Coronavirus) বেলাগাম হয়ে উঠছে। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Covid Cases) দুই হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫২ জন। কলকাতা সহ রাজ্যের চার জেলার সংক্রমণ চিত্র উদ্বেগ বাড়িয়ে চলেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন তিনজন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৪ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা এক লাফে ১৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে নমুনা পরীক্ষা (New Sample Test) হয়েছে ১৪ হাজার ৪৮৪টি। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার (Positivity Rate) দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৪ শতাংশে। নতুন করে আরও ২ হাজার ৩৫২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৩৯ হাজার ৯৪২ জনে। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা (Kolkata)। গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২৫ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয়স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও তিনজন। এ নিয়ে করোনার বলি (Covid Deaths) হলেন ২১ হাজার ২৩১ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়িয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৯৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লক্ষ ৪ হাজার ৪৪১ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২৬ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ২৭০।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১