রাজ্যে করোনার সংক্রমণ সামান্য বাড়ল, কমেছে মৃত্যু

রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। আর দৈনিক মৃত্যুর নিরিখে উত্তর ২৪ পরগনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬০ জন। তবে দৈনিক সংক্রমণ কিছুটা অস্বস্তি দিলেও দৈনিক মৃত্যু স্বস্তি দিচ্ছে। একদিনে প্রাণ হারিয়েছেন চার জন। সংক্রমণের হারও আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। আর দৈনিক মৃত্যুর নিরিখে উত্তর ২৪ পরগনা।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। নতুন করে ৩১ হাজার ৫১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৩ শতাংশে। নতুন করে ২৬০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৪ হাজার ৫৬৭ জনে। একই সময়ে করোনার ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন চারজন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ১৬৯ জন।’

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরীতে ফের দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। আর প্রাণ হারিয়েছেন একজন। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে অবশ্য উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলায় একদিনে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৩১ জনের শরীরে।’

সুস্থতার হার ক্রমশই আশার আলো দেখাচ্ছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৩০ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৯১ হাজার ৪১০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৫ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৭৪টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই হাজারের গণ্ডির নিচে নেমেছে। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৮৮ জনে।’

ভারতে iPhone 18 Pro ও Pro Max-এর বিক্রি শুরু, স্টোরের বাইরে উপচে পড়া ভিড় ক্রেতাদের

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! কী ঘটেছিল পাহাড়ে?

বাজারে এল Samsung Galaxy A08! কম দামেই মিলবে দুর্ধর্ষ ফিচার

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর