করোনা মুক্ত হচ্ছে বাংলা, একদিনে আক্রান্ত মাত্র ৩৫ জন

মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন মাত্র একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় যত গড়াচ্ছে ততই প্রাণঘাতী করোনার করাল থাবা থেকে মুক্ত হচ্ছে রাজ্য। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় ৫০ শতাংশের মতো কমেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৫ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন মাত্র একজন। দৈনিক সংক্রমণ-মৃত্যুর পাশাপাশি স্বস্তি দিয়েছে দৈনিক সংক্রমণ হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার নেমে এসেছে শূন্য দশমিক ২৯ শতাংশে। সুস্থতার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৮৮ শতাংশ।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৯ শতাংশে। যার ফলে নতুন করে আরও ৩৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল রবিবার একদিনে আক্রান্ত হয়েছিলেন ৬৯ জন। অর্থা‍ৎ একদিনে নতুন করে আক্রান্তদের সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমেছে। রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৬ হাজার ৪৭৩ জনে। নতুন করে একজনের মৃত্যু হওয়ায় রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ১৮৮ জন।’

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি স্বস্তি দিয়েছে দৈনিক সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২১ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯৩ হাজার ৯২০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৮ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৮৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৫ জনে।’

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?