রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ-শনাক্তের হার ফের ঊর্ধ্বমুখী

নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি মিলছে না কিছুতেই। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়ছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ ও শনাক্তের হার। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ জন। আর সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশে। তবে স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। নতুন করে কারও মৃত্যু হয়নি। সামান্য বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা।

বৃহস্পতিবার রাজ্যে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের চিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা সামান্য বেড়েছে। নতুন করে ৬ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশ। যার ফলে আরও ৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্ত হলেন ২০ লাখ ১৮ হাজার ৪৪১ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় রাজ্যে মারণ ভাইরাসের মৃত্যুমিছিল ২১ হাজার ২০২ জনেই থমকে রয়েছে।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৩৪ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯৬ হাজার ৮২৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশেই দাঁড়িয়ে। আগের দিনের চেয়ে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৩ জনে।’

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?