রাজ্যে সামান্য ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, ফের প্রাণ কাড়ল করোনা

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। যদিও দৈনিক সংক্রমণ একশোর গণ্ডির নিচেই রয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। মারণ ভাইরাসের ছোবল ফের কেড়েছে প্রাণ। গত ২৪ ঘন্টায় করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন একজন। তবে স্বস্তি দিয়েছে সংক্রমণ হার। আগের দিনের তুলনায় কমে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩২ শতাংশে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। একদিনে ২১ হাজার ৪৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত দু কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩২ শতাংশে। ফলে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৬৮ জন। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৫ হাজার ৯৮০ জনে। একই সময়ে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন মাত্র একজন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মারণ ভাইরাসের বলি হলেন ২১ হাজার ১৮১ জন।’

সুস্থতার হার ক্রমশই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ১০৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৯৩ হাজার ২৫০ জনে। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৭ শতাংশেই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৪৯ জনে। তার মধ্যে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ৪৩১ জন, আর সেফ হোমে রয়েছেন দুজন। হাসপাতালে রয়েছেন ১১৬ জন।’

ভারতে iPhone 18 Pro ও Pro Max-এর বিক্রি শুরু, স্টোরের বাইরে উপচে পড়া ভিড় ক্রেতাদের

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! কী ঘটেছিল পাহাড়ে?

বাজারে এল Samsung Galaxy A08! কম দামেই মিলবে দুর্ধর্ষ ফিচার

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর