রাজ্যে করোনার সংক্রমণ আরও নিম্নমুখী, শনাক্তের হার ৬ শতাংশের নিচে

সুস্থতার হারেও স্বস্তি মিলেছে। সুস্থতার হার ৯৭ শতাংশের গণ্ডি  ছাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি দিয়ে রাজ্যে আরও নিম্নমুখী করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ সাড়ে তিন হাজারের ঘরে নেমে এসেছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১২ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি কমেছে শনাক্তের হার। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৫ শতাংশে। তবে দৈনিক মৃত্যু আগের দিনের চেয়ে বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। সুস্থতার হারেও স্বস্তি মিলেছে। সুস্থতার হার ৯৭ শতাংশের গণ্ডি  ছাড়িয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৬২ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৫ শতাংশে। নতুন করে আরও তিন হাজার ৫১২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯০ হাজার ১৭৯ জনে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। এ নিয়ে করোনার বলি হলেন ২০ হাজার ৫৫০ জন।’

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল কলকাতা। দৈনিক মৃত্যুর নিরিখে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় কলকাতা মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫৯ জন। আর প্রাণ হারিয়েছেন তিনজন। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনার থাবায় মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ১০ জন। সংক্রমিত হয়েছেন ৪৩৩ জন। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আরও ২১২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে পাঁচ জনের।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি আশার আলো জাগাচ্ছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ১১ হাজার ২৮৮ জন। এ নিয়ে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৩১ হাজার ৭১১ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭ দশমিক ০৬ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে সাত হাজার ৮১১টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৯১৮ জনে।’

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন