ফিফা সভাপতি জিয়ার বিরুদ্ধে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের, কোন অপরাধে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার মাঠ ছাড়িয়ে পৌঁছে গেল আইনের দোরগড়ায়। আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক এবার গড়িয়েছে বাংলাদেশেও। ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফা সভাপতি, ম্যাচ রেফারি এবং সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক তরুণ। পাশাপাশি তিনি পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক ফুটবল সংক্রান্ত এমন বিষয়ে স্থানীয় থানার কোনও আইনগত এখতিয়ার না থাকায় অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি। লিখিত অভিযোগে রাকিব দাবি করেন, মঙ্গলবার রাতে করমূল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখার সময় তিনি লক্ষ্য করেন, ম্যাচের রেফারি একতরফাভাবে সিদ্ধান্ত দিচ্ছেন। তাঁর অভিযোগ, ম্যাচ চলাকালীন রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন, যার ফলে তার প্রিয় দল মিসর পরাজিত হয়েছে।

আরও পড়ুন: ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

অভিযোগপত্রে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ম্যাচ পরিচালনকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। রাকিবের দাবি, অন্যায্য পেনাল্টি, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে তার প্রিয় দল পরাজিত হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনার ফলে তিনি নিজে এবং মিশরের অসংখ্য সমর্থক মানসিকভাবে আঘাত পেয়েছেন। তাই অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, অভিযোগকারী থানায় এসেছিলেন ঠিকই কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া সংক্রান্ত বিষয়ে স্থানীয় পুলিশের কোনও আইনি এখতিয়ার নেই। বিষয়টি তাঁকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাকিব জানান, ম্যাচের পর তিনি এবং তার সঙ্গে থাকা সমর্থকেরা ভীষণভাবে হতাশ হয়েছেন। তিনি মনে করেন, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। পুলিশ অভিযোগ গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব