ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান ঘটতে চলেছে। রাজ্যসভায় বিজেপির প্রার্থী পদে মনোনয়ন দেবেন অভিনেত্রী কোয়েল মল্লিক! এমনটাই শোনা যাচ্ছে বিজেপির অন্দরে কান পাতলে। আগামী ১৬ অক্টোবর রাজ্যসভার ভোট। সেই ভোটের জন্য আগামী ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। সূত্রের খবর সেই দিনই বিজেপির হয়ে মনোনয়ন জমা দেবেন কোয়েল! যদিও গেরুয়া শিবিরের তরফে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোয়েলের নামেই সিলমোহর দিয়েছে।

মাত্র দুমাসের জন্য তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছিলেন কোয়েল। তাঁকে রাজ্যসভার সাংসদ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে পশ্চিমবঙ্গে পালাবদল হয়। তৃণমূল ও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গেও দেখা করেছিলেন কোয়েল। তারপরেই তাঁর বিজেপি যোগ নিয়ে জল্পনা বাড়ে। যদিও রঞ্জিতকন্যা এই বিষয়ে কিছুই জানাননি। মাঝে রাজ্যসভায় বিজেপিকে টিকিট দেওয়ার ব্যাপারে নাম উঠে আসে রথীন চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়ের। তবে সেই নামগুলির কোনও সারবত্তা নেই বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রেই। এখন তৃণমূলত্য়াগী কোয়েলকেই রাজ্য়সভায় প্রার্থী করতে পারে পদ্ম শিবির এমনটাই সূত্রের খবর। সেই ক্ষেত্রে আগামী ৫ অক্টোবর রাজ্য বিধানসভায় মনোনয়ন জমা দিতে পারেন কোয়েল।

আরও পডুন: জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

ইতিমধ্যেই বিধানসভায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নিয়ম মেনেই মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছে।প্রস্তাবকদের সইয়ের প্রক্রিয়া চলছে। বিজেপি বিধায়করা সেই কাজও করছেন। সূত্রের খবর, বড়সড় কোনও পরিবর্তন না হলে আগামী ৫ অক্টোবর মনোনয়ন পত্র জমা দেবেন বিজেপি প্রার্থী। যেহেতু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাই রাজ্যসভায় বিজেপির এই আসনে জয় নিশ্চিত।

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরারে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP