আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলা সুরক্ষায় পূর্ব মেদিনীপুর জেলায় হেল্পলাইন প্রকাশ পুলিশের

নিজস্ব প্রতিনিধি,তমলুক ও হলদিয়া: আরজি কর ঘটনার পর রাজ্য সরকারের পাশাপাশি জেলা পুলিশ মহিলা সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহন করল। শনিবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপারের দফতরে এক সাংবাদিক বৈঠকে মহিলা সুরক্ষার জন্য বিশেষ whatsapp এন্ড Call নম্বর প্রকাশ করেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য। তিনি জানান, জেলায় মহিলাদের সুরক্ষার জন্য একটি বিশেষ নম্বর প্রকাশ করা হল। যার নম্বর ৯৮০০৭৭৫৯৯৯। এই নম্বরটি whatsapp এন্ড Call পরিষেবা রয়েছে। শনিবার থেকেই এই পরিষেবা চালু করা হল। ২৪ ঘন্টা পরিষেবা চালু থাকবে। মহিলা সুরক্ষা কথা বলা হলেও সাধারণ মানুষ সমস্যায় পড়লে অভিযোগ করলে তার সমাধান করা হবে৷ সেই সাথে জেলার অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা,তাজপুর, মন্দারমণি, হলদিয়া, কোলাঘাট প্রভৃতি এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে।

গত ৯অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ।এদিকে,হলদিয়ায়(Haldia) প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। ১২ ভরি সোনা সহ নগদ ২০ হাজার টাকা লুঠ করলো ডাকাতদল।মূল দরজার তালা ভেঙে ও পর পর ৪টি তালা ভেঙে সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায়দণ্ডপাঠের বাড়িতে শনিবার ভোররাত্রি তিনটায় ঢোকে একদল ডাকাত । হলদিয়া গভমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা ।সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গভীর রাতে দু’ঘণ্টা ধরে অপারেশন চালায় একদল ডাকাত ।

ডাকাতরা তালা ভেঙে বাড়িতে ঢুকে , বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে। ডাকাতরা জল নিয়ে এসে খাওয়ায় পর সমস্ত আলমারি উলটপালট করে বাড়িতে থাকা গয়নাগাটি এবং টাকা-পয়সা নিয়ে চম্পট দেয় ।তিনতলা বাড়ির নিচের তলায় ভাড়াটিয়া থাকে ।ডাকাতরা প্রথমে তার ঘরেতে অ্যাটাক করে।এরপর সিঁড়িতে তিনটে তালা ভেঙে দোতলার ছাদে এবং তিন তালার ছাদে পৌঁছায় । ডাকাত দলে ১০ থেকে ১২ জন ছিল এবং তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল।অস্ত্রশস্ত্র ছিল বলে জানায় চুরি হয়ে যাওয়া দম্পতি । দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত নেমেছে।

 

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ