বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর সাধভক্ষণের অনুষ্ঠানের আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া। সারারাত মদ্যপান করে ও বাইকে ঘুরে বেড়ানোর পর, সাতসকালে গঙ্গার ঘাটে এসে ভেসেল থেকে জলে ঝাঁপ দিলেন এক ইউটিউবার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাটে। নিখোঁজ ওই যুবকের নাম সাগর বিশ্বাস। চোখের সামনে আত্মীয়কে তলিয়ে যেতে দেখেও বাঁচাতে পারলেন না অজয় হালদার নামের এক যুবক।

​জানা গিয়েছে, নিখোঁজ যুবকের শ্বশুরবাড়ি শান্তিপুরের নীলকুঠিতে। গতকাল, বুধবার ছিল সাগরের স্ত্রীর সাধভক্ষণের অনুষ্ঠান। সেই আনন্দই উদযাপন করছিলেন সাগর ও অজয় হালদার। হরিপুর হালদারপাড়ার বাসিন্দা অজয় হালদার জানান, গতকাল, বুধবার রাতে শ্বশুরবাড়ি থেকে তিনি এবং সাগর বাইক নিয়ে বের হন। মদ্যপান করে সারারাত শান্তিপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তাঁরা। এরপর আজ, বৃহস্পতিবার ভোর হতেই দু’জনে নৃসিংহপুর ঘাটে চা খেতে আসেন।

আরও পডুন: কাজের খোঁজে আর ভিনরাজ্যে নয়, পরিযায়ী শ্রমিকদের ‘রোজকার গ্যারান্টি কার্ড’ দেবে রাজ্য

​অজয়বাবু জানান, সাগর পেশায় একজন ইউটিউবার। তিনি ইউটিউবে প্রমোশনাল বিজ্ঞাপনের কাজ করতেন। ভোররাতে ঘোরার সময় থেকেই সাগরের ফোনে ক্রমাগত কারও কল আসছিল। প্রায় ঘন্টাখানেক ধরে ফোনে কারও সঙ্গে সাগরের তুমুল বাকবিতণ্ডাও চলছিল। সেই কারণে মানসিকভাবে অস্থির ছিলেন সাগর। সেই দেখেই বাইক নিজেই চালাচ্ছিলেন বলে জানিয়েছে অজয়বাবু। ​ভোরবেলায় নৃসিংহপুর ফেরিঘাটে এসে বাইক দাঁড় করাতেই ঘটে বিপত্তি। বাইক থেকে নেমেই হঠাৎ দৌড়ে গিয়ে ঘাটে দাঁড়িয়ে থাকা একটি ভেসেলে উঠে পড়েন সাগর এবং মুহূর্তের মধ্যে সেখান থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। এই দৃশ্য দেখে হতচকিত অজয়ও তাঁকে বাঁচাতে তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দেন। সাঁতরে গিয়ে সাগরের জামার কলারও চেপে ধরেন তিনি। কিন্তু সাগর সজোরে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নেন এবং চোখের নিমেষে জলের গভীরে তলিয়ে যান।

​অজয়ের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এলেও ততক্ষণে সাগরকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়েই নিখোঁজ যুবকের পরিবাররা এসে ভিড় জমান নৃসিংহপুর ঘাটে। উৎসবের মুহূর্ত বিষাদে পরিণত হয়। পুলিশের খবর দেওয়া হয়েছে, ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…