যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কর্মহীন যুবকদের জন্য নতুন প্রকল্প ‘যুবশক্তি’ চালু করতে উদ্যোগী হয়েছে সরকার। সূত্রের খবর, পুজোর আগেই এই প্রকল্পের জন্য অনলাইন পোর্টাল চালু হতে পারে। এরপরই আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে চালু থাকা যুবশ্রী এবং যুবসাথী প্রকল্পকে একত্রিত করে নতুন যুবশক্তি প্রকল্প গড়ে তোলা হচ্ছে। আগের প্রকল্পগুলির তুলনায় এতে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে।

নতুন নিয়মে কর্মহীন স্নাতকরা প্রতি মাসে ৩ হাজার টাকা পাবেন। অন্যদিকে, অ-স্নাতক কর্মহীন যুবক-যুবতীদের দেওয়া হবে ২ হাজার টাকা করে। আগে যুবশ্রী ও যুবসাথী দুই প্রকল্পেই মাসিক ভাতার পরিমাণ ছিল ১,৫০০ টাকা। সরকারের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্প কার্যকর করা হচ্ছে। নতুন সরকার গঠনের পর বিষয়টি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাজ্য বাজেটেও এই প্রকল্পের ঘোষণা করা হয়। প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, প্রকৃত যোগ্যতা যাচাইয়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

যুবকল্যাণ দফতরই এই প্রকল্পের সম্পূর্ণ দায়িত্বে থাকবে। যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার যুবকদের পাশে থাকার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, নতুন প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীদের মাসে ২ হাজার অথবা ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

‘স্যার আমরা পৃথিবী ছাড়ছি’, স্ত্রীর জন্মদিনে সিইও-কে মেইল, গুরুগ্রামে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল