শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  থাইল্যান্ডের একটি স্কুলে শুক্রবার সকালে গুলিচালনার ঘটনায় মৃত্যু হয়েছে ২ শিক্ষক-সহ সাত জনের। পুলিশ সূত্রে খবর, স্কুলেরই এক ছাত্র আচমকাই আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢুকে গুলি চালাতে শুরু করে। প্রথমে এক শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায় সে। এরপর আরও কয়েক জনের উপর গুলি চালানো হয়। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে অভিযুক্ত ছাত্র নিজের দিকেও গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে ডেবসিরিন ননথাবুরি স্কুলে। সকালে  স্কুলের স্বাভাবিক পঠনপাঠন চলাকালীন আচমকাই গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে পড়ুয়া ও শিক্ষকরা শ্রেণিকক্ষ ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা নিয়ে চিকিৎসকেরা নজর রাখছেন। ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। থাই পুলিশের দাবি, স্কুলে হামলা চালানোর আগে নিজের দাদু ও দিদাকেও গুলি করে খুন করেছিল ওই ছাত্র। তবে তার নাম বা বয়স প্রকাশ করা হয়নি। কী কারণে সে এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। হামলার নেপথ্যে ব্যক্তিগত কোনও বিরোধ, মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

অভিযুক্তের পরিবার, সহপাঠী এবং শিক্ষকদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ঘটনার পর গোটা স্কুল চত্বর ঘিরে ফেলে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই ঘটনায় অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। থাইল্যান্ডে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের দাবি, সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত ঘটনার প্রকৃত কারণ জানানো হবে।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য