খুলে গেল অষ্টম বেতন কমিশনের বিশেষ পোর্টাল, জেনে নিন শেষ তারিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি কর্মীদের জন্য বড় সুযোগ নিয়ে এল অষ্টম বেতন কমিশন। এবার সরাসরি নিজেদের দাবি-দাওয়া ও মতামত জানানোর সুযোগ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। এই উদ্দেশ্যে চালু করা হয়েছে অষ্টম বেতন কমিশনের অনলাইন পোর্টাল, যেখানে কর্মচারী, পেনশনভোগী এবং বিভিন্ন সংগঠন নিজেদের প্রস্তাব বা মেমোরেন্ডাম জমা দিতে পারবেন।

মেমোরেন্ডাম প্রক্রিয়া কী?
অষ্টম বেতন কমিশন গঠনের পর কর্মচারীদের কাছ থেকে মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে। সেই মতামত জানানোর জন্যই মেমোরেন্ডাম জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে কর্মচারীরা তাঁদের বেতন কাঠামো, ভাতা এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত দাবি বা পরামর্শ জানাতে পারবেন। কমিশনের মতে, এই মতামতগুলি কর্মীদের বাস্তব সমস্যা ও প্রত্যাশা বুঝতে সাহায্য করবে এবং ভবিষ্যতের সুপারিশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন: দার্জিলিংয়ে তীব্র রান্নার গ্যাস সঙ্কট, বন্ধ হতে পারে বহু হোটেল-রেস্তোরাঁ

কীভাবে মেমোরেন্ডাম জমা করবেন?
অনলাইনে মতামত জানাতে হলে প্রথমে 8cpc.gov.in অথবা innovateindia.mygov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ইমেল আইডি বা মোবাইল নম্বর ব্যবহার করে OTP-এর মাধ্যমে MyGov অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। লগ-ইন করার পর নির্দিষ্ট বিভাগে গিয়ে নিজের পরামর্শ বা দাবি জমা দেওয়া যাবে।

বিশেষজ্ঞদের মতে, অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে তা দেশের প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৭ লক্ষ পেনশনভোগীর উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। কমিশনের তরফে জানানো হয়েছে, ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পোর্টালে মতামত বা প্রস্তাব জমা দেওয়ার সুযোগ থাকবে। তবে এই কাজ শুধুমাত্র নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই করা যাবে, ব্যক্তিগত ইমেল বা অন্য কোনও উপায়ে প্রস্তাব গ্রহণ করা হবে না।

কারা মতামত জানাতে পারবেন?
বর্তমানে কর্মরত সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী
অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীরা
কর্মচারীদের প্রতিনিধিত্বকারী অনুমোদিত ইউনিয়ন বা অ্যাসোসিয়েশনগুলো

প্রথমবারের মতো এত বড় পরিসরে কর্মচারীদের সরাসরি মতামত জানানোর সুযোগ দেওয়ায় এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা