দার্জিলিংয়ে তীব্র রান্নার গ্যাস সঙ্কট, বন্ধ হতে পারে বহু হোটেল-রেস্তোরাঁ

Share:

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিংয়ে বাণিজ্যিক এলপিজি গ্যাসের তীব্র ঘাটতিকে ঘিরে উদ্বেগ বাড়ছে পর্যটন মহলে। হোটেল মালিকদের আশঙ্কা, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে পর্যটকদের পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। এতে আসন্ন পর্যটন মরশুমে বড়সড় প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

এই পরিস্থিতির কথা জানিয়ে ইতিমধ্যেই দার্জিলিং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় ইন্ডিয়ান এবং ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে তারা জানতে পেরেছেন যে বাণিজ্যিক গ্যাসের মজুত প্রায় ফুরিয়ে এসেছে। কবে আবার সরবরাহ স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: কিশোরীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ায়, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

পাহাড়ি শহর দার্জিলিংয়ের অর্থনীতি মূলত পর্যটন ও আতিথেয়তা শিল্পের উপর নির্ভরশীল। তাই দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চলতে থাকলে হোটেলগুলিকে বুকিং কমানো কিংবা পরিষেবা আংশিক বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে আশঙ্কা করছেন হোটেল ব্যবসায়ীরা। হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে পর্যটকদের স্বাভাবিক পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। এতে শুধু হোটেল ব্যবসাই ক্ষতিগ্রস্ত হবে না, পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদেরও নানা সমস্যার মুখে পড়তে হতে পারে।

এদিকে রাজ্য ইকো-ট্যুরিজম কমিটির চেয়ারম্যান বলেন, বিভিন্ন সঙ্কট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল পাহাড়ের পর্যটন শিল্প। কিন্তু বর্তমান গ্যাস সঙ্কট যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তবে তা আবারও দার্জিলিংয়ের পর্যটন ব্যবসার উপর বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। পর্যটন সংশ্লিষ্ট মহলের মতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে দার্জিলিংয়ের হোটেল শিল্প বড়সড় সঙ্কটে পড়তে পারে। সেই সঙ্গে এর সরাসরি প্রভাব পড়বে পর্যটকদের উপরেও, ফলে অনেকের পাহাড় ভ্রমণের পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার