চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬ লাখের মধ্যে গাড়ি কিনতে চান? আপনাদের জন্য রইল বিশেষ টিপস

নিজস্ব প্রতিনিধি: আপনি কি হাতের নাগালের মধ্যে গাড়ি কিনতে চাইছেন? বেশ এমন গাড়ি, যা চাইলেই বুক করতে পারেন এক্ষুনি।
কি ভাবছেন ? দেখবেন নাকি সেই সমস্ত গাড়ি ? দেখলে কিন্তু প্রেমে পড়বেনই পড়বেন। এই ছয় লাখে আপনি পাচ্ছেন সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি। এই সমস্ত স্বয়ংক্রিয় গাড়ি চালকের ক্লান্তি কমাতে সাহায্য করে এবং বিশেষ উপায়ে ড্রাইভকে আরও আরামদায়ক করে তোলে। সম্প্রতি বহুল প্রচলিত স্বয়ংক্রিয় যন্ত্রগুলি ছাড়াও এএমটিগুলি আজকাল সবচেয়ে জনপ্রিয়, কারণ তাদের খুব বেশি খরচ হয় না। AMT (অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন) প্রচলিত স্বয়ংক্রিয় বা CVT গিয়ারবক্সের তুলনায় একটি সস্তা বিকল্প প্রদান করে। চলুন, দেখে নেওয়া যাক ৬ লাখের নিচে গাড়িগুলি-

১. মারুতি অল্টো কে ১০ এএমটি : ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মারুতির মডেলটি হল এই অল্টো কে ১০ । অত্যন্ত সাশ্রয়ী মূল্যের এই গাড়িটি খুবই আরামদায়ক ড্রাইভিং প্রদান করে। ৬৭ হর্সপাওয়ারের এই গাড়ি খুব ন্যূনতম সময়ের ব্যবধানে গিয়ার শিফ্ট করতে পারে। গাড়িটির ভিএক্সআই এএমটি ভ্যারিয়েন্টের মূল্য : ₹৪.১৫ লক্ষ।

২. রেনল্ট কুইড এএমটি : রেনল্ট কুইড প্রকৃতপক্ষেই সাশ্রয়ী মূল্যের একটি দুর্দান্ত লুকের গাড়ি। তবে গাড়িটিতে ম্যানুয়াল অপশন না থাকায় অনেক ক্রেতা এটিকে নেতিবাচক দিক হিসেবে গণ্য করে। গাড়িটির আরএক্সএল ভ্যারিয়েন্টের মূল্য : ₹৩.৮৮ লক্ষ, আরএক্সটি (ও) ভ্যারিয়েন্টের মূল্য : ₹৪.৩৫ লক্ষ, ক্লাইম্বার ভ্যারিয়েন্টের মূল্য : ₹৪.৬০ লক্ষ

৩. দাতসান রেডি গো এএমটি : এটি ছোটখাটো আকারে কম্প্যাক্ট ও তেল সাশ্রয়ী একটি দুর্ধর্ষ গাড়ি । এই গাড়িটিতে রেনল্ট কুইডের মতো একই ইঞ্জিন আছে। আপনি যদি একদম কম বাজেটে খুব ভালো কোনো গাড়ি চান, তাহলে হয়তো এটিই হবে আপনার জন্য সেরা গাড়ি। গাড়িটির টি ও ভ্যারিয়েন্টের মূল্য: ₹৩.৯৬ লক্ষ এবং এস ভ্যারিয়েন্টের মূল্য ₹ ৪.০৬ লক্ষ।

৪. মারুতি ওয়াগন আর এএমটি : বহু বছর ধরে বহু ক্রেতার প্রিয় গাড়ি এই ওয়াগেন আর। বরাবরই মূল্য সাশ্রয়ের পাশাপাশি এই গাড়িটি তেল সাশ্রয়ীও বটে। গাড়িটির ভিএক্সআই এএমটি ভ্যারিয়েন্টের মূল্য ₹ ৪.৯২ লক্ষ, ভিএক্সআই প্লাস এএমটি ভ্যারিয়েন্টের মূল্য ₹ ৫.২০ লক্ষ , ভিএক্সআই (ও) এএমটি ভ্যারিয়েন্টের মূল্য ₹ ৫.২৪ লক্ষ , ভিএক্সআই+ (ও) এএমটি ভ্যারিয়েন্টের মূল্য ₹ 5.39 লক্ষ

৫. মারুতি সেলেরিও এএমটি : মারুতি কোম্পানির গাড়িগুলির মধ্যে সেলেরিও এএমটি একটি বহুল জনপ্রয় গাড়ি। এই গাড়িটির ভিএক্সআই এএমটি ভ্যারিয়েন্টের মূল্য ₹ ৪.৯৬ লক্ষ, ভিএক্সআই (ও) এএমটি ভ্যারিয়েন্টের মূল্য ₹ ৫.১১ লক্ষ , জেডএক্সআই এএমটি ভ্যারিয়েন্টের মূল্য ₹ ৫.২১ লক্ষ , ভিএক্সআই+ (ও) এএমটি ভ্যারিয়েন্টের মূল্য ₹ 5.39 লক্ষ

৬. টাটা টিয়াগো : এই গাড়িটি বর্তমানে অন্যতম জনপ্রিয় গাড়ি আর, টাটা মানেই মজবুতির শেষ কথা। এই গাড়িটির এক্সটিএ ভ্যারিয়েন্টের মূল্য ₹ ৪.৯৯ লক্ষ ও এক্সজেডএ ভ্যারিয়েন্টের মূল্য ₹ ৫.৫৯ লক্ষ

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ